-
“ডানাহীন তবু উড়ে”
– পি কে সরকার
তনু খান এখানে,
দিল খান কোন খানে?
কখনও শৈশবে,
কখনও কৈশরে,
কখনও বা তারুণ্যের তেজে,
কখনও অলীক বুড়োটে!
চঞ্চল মন’ মানে না বাড়োন,
ডানাহীন তবু উড়ে মন!
পাঠশালা পলায়ন দিন,
পুরানো তবু নবীন,
নদীতে সাঁতার’ দিনমান,
বড়দের দাবড়ানি ;
ভর দুপুরে আম তলে,
লবণ ঝাল পিষে নিয়ে,
চাকুখান সঙ্গে নিয়ে,
হতেম এক অম্র কাননে।
স্মৃতিকাতরতা কি ব্যামো?
চির সবুজ হারানো সেই দিন,
আজও রঙিন;
যখন হতাশা, একরাশ নিরাশা’
তখন স্মৃতিকাতরতা,
স্মৃতিতে ডুবে যাওয়া,
ক্ষণকাল;
সুখ দুঃখের মিথস্ক্রিয়া,
এক টুকরো প্রসন্নতায়’
ছোট্ট ছোট্ট সুখ খোঁজায়;
কি দোষ…….
বলো না আমায়!6 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542



মনে সাধ, ডানা মেলে উড়ি/ দুচোখ যেদিকে যায়, সেদিকেই ঘুরি…।