-
প্রেম এসেছিল
– পি কে সরকার
একদিন সকালে সবাই বলা বলি করছে, খোকন পাগল হয়ে গেছে। প্রতিবেশী এক ভাইয়ের বউ আমাকে এই খবর দিলো জানালায় এসে।
-কিভাবে বোঝলে?
-সে নাটক লেখছে।
-নাটক, লেখলে নাট্যকার হয়, পাগল হয় এই প্রথম শুনলাম।
-হ্যাঁ, ও পাগলই। তা না হলে প্রেম বিরহের কি সব লেখছে!
আমার ঘরের জানালা দিয়ে খোকনদের বাড়ি দেখা যায়। ওদের বাড়িতে প্রতিবেশী মহিলাদের আনা গোনা দেখে আমিও আর স্থির থাকতে পারলাম না। ঘর থেকে বাহির হয়ে, ওদের বাড়ির দিকে চললাম।
খোকন যে ঘরে থাকে ও ঘরে অনেকে ভিড় করতেছে। আমি ভিড় ঠেলে ভিতরে ঢুকলাম।
– খোকন মামা। ও খোকন মামা।
সে আমার দিকে ফ্যাল ফ্যালে চেয়ে দেখছে। বেশ কিছু সময় পর।
– কে, মামা না কি? বস।
-হ্যাঁ, মামা। আমি নিমাই।
আমি খোকন মামার কাছে গিয়ে বসলাম।
-কি ব্যাপার মামা, আপনি না কি নাটক লেখছেন?
বলেই, ওর লেখার খাতাটি হাতে নিলাম। দেখি তাতে লেখা আছে।
“নায়ক আসলো, নায়িকা আসলো। তাদের দু’জনের মধ্যে প্রেম হলো। নায়িকার অন্য কারো সাথে বিয়ে হলো। এটা কি হলো? নায়কের বুক ধড় ফড় করছে, মাথা মিটমিট করছে। চিনচিন ব্যাথা, বুকে হাত দিয়ে নায়ক শুয়ে পড়লো।”
এই হলো খোকনের নাটক।
অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে নেশা করেছে। নেশার ঘোরে এসব করছে। কেউ বলছে, প্রেমে আঘাত পেয়েছে। কেউ বলছে, অনেক ছোট বেলা থেকে পরিশ্রম করতে করতে ক্লান্ত। কায়িক পরিশ্রমের ফলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।
আমার জানা মতে কোন প্রকার নেশা সে করে না। তার কোনো সঙ্গী সাথিও নেই। নিঃসঙ্গতা তাকে প্রচণ্ড আঘাত দিয়েছে। কথা বলার মত কোনো বন্ধু তার ছিল না। শুধু কাজ আর কাজ। কোথাও ঘুরতেও যেতো না!
খোকন যখন অষ্টম শ্রেণিতে পড়ে তখন অভাবের কারণে তাকে বিদ্যালয়ের পাঠ চুকাতে হয়। পরিবারকে আর্থিক সাহায্যার্থে আয়ের উৎস খুঁজতে হয়। স্বর্ণকার হবে।
নিয়মিত স্বর্ণের কাজ শিখতে সে পবনের দোকানে যেতে থাকে।
তার বন্ধুরা তাকে দেখতে মাঝে মাঝে সে দোকানে আসতো। একটা সময় তার বন্ধুরা সেখানে আসা ভুলে গেল। তাদের পথ আর ওর পথ আলাদা।
স্কুলে পড়ার সময় ওর এক মেয়ে সহপাঠীর সাথে খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তার নাম রুপা। সেও মাঝে মাঝে আসতো দেখা করতে। কিন্তু সময় যত বয়ে চলে দূরত্ব তত বাড়তে থাকে। যাদের সাথে এত দিন চলা তারা ওকে ভুলে যেতে থাকে।
মাঝে মাঝে খোকন একটু সময় পেলে রুপাদের বাড়ির দিকে যেতো। কোন দিন দেখা হতে, কোনে দিন হতো না। প্রথম প্রথম রুপা খোকনের সাথে কথা বলতো। ধীরে ধীরে তাও বন্ধ হয়ে যায়।
কাজ অনেকটায় সে শিখে নিয়েছে। এখন বেশ কিছু টাকাও সে উপার্জন করে। তার ছোট ছোট তিনটা ভাই আছে, মা বাবাও আছে। কিন্তু হত দরিদ্র পরিবারে জন্ম হওয়ায়, ভালো ছাত্র হয়েও তাকে লেখাপড়া বাদ দিতে হয়। এটা খোকনকে যন্ত্রণা দেয় সব সময়। তাদের সবার মুখে অন্ন তুলে দেওয়ায় তার কাছে মুখ্য।
তাদের মত পরিবারের যারা, তাদের লেখাপড়া এক প্রকারের বিলাশীতা। আর চিরশত্রু পেটটা তাদের সর্বদায় জ্বালাতন করে। পেট আগে বিলাশীতা পরে।
তার মা বাবা দৈন্যদশার কারণে সন্তানদের মুখে অন্ন তুলে দিতে ব্যর্থ। তাই বড় ছেলে খোকন সে দায়ভার কাঁধে তুলে নিয়েছে।
খোকনের সঙ্গে প্রায় কথা হতো। মাঝে মাঝে কাজের চাপে রাতে দোকানে থাকতো। আমিও খোকন মামার সাথে রাতে দোকানে থাকতাম।
তার মনে অনেক স্বপ্ন। অনেক উপার্জন করবে। মা বাবাকে দেখবে। ভাইদের লেখাপড়া করাবে। সুন্দর একটি বাড়ি করবে। রুপাকে সে ভালোবাসে সেকথা বলবে। ও টাকা সঞ্চয় করে একটা সমিতিতে। সেই টাকা এক সময় অনেক হবে। এরকম অনেক স্বপ্নের কথা আমাকে বলতো।
কিন্তু সময়ের কি পরিহাস! যখন সে তার বন্ধুদের দেখে, তারা পড়ালেখা শেষ করে একটা সুন্দর জীবন পেয়েছে। আর সে এখনও সেই স্বপ্ন দেখতেই ব্যস্ত, তখন একরাশ হতাশার অমানিশায় আবিষ্ট হয়ে পড়ে।
সে ভাবে পেট যদি না থাকতো তবে কি এমন ক্ষতি হতো! যত নষ্টের মূল এই পেটটা।
আমি ভেবেছিলাম সে আবার সুস্থ হবে। কিন্তু নুন আনতে যাদের পান্তা ফুরায় তারা কিভাবে মানসিক ভারসাম্যহীন খোকনের চিকিৎসা করবে? দিনে দিনে সে আরও অস্বাভাবিক আচারণ করতে থাকে। সে নিজে নিজে কথা বলে। শারীরিক কম্পিউটারে কথা বলে।
– মামা, তোমরা যে মোবাইলে কথা বলো তাতে অনেক সমস্যা আছে।
– কি সমস্যা মামা?
– টাকা শেষ হলে কথা বন্ধ। কখনও কখনও কথা অস্পষ্ট? নেটওয়ার্ক না কি যেনো থাকে না?
– হ্যাঁ, এটা ঠিক।
– আর আমি রুপার সঙ্গে কথা বলি শারীরিক কম্পিউটারে। কোনো সমস্যা নেই। টাকাও লাগে না, নেটওয়ার্কও লাগে না। পরিষ্কার আর স্পষ্ট কথা।
আমি বোঝতে পারি, ওর মোবাইল কিনতে ইচ্ছে করছিল। কিন্তু বাড়ির খরচ যোগাতে সে হিমশিম খেত। তাই কোনো বিলাশী বস্তু কেনা ওর সাধ্যের বাহিরে। এই চিন্তা করতে করতে ওর শারীরিক কম্পিউটার রোগটি ধরে।
ওকে আর কেউ কাজে রাখে না। মাথা স্বাভাবিক কাজ না করলে এ পৃথিবীতে কোনো মানুষকে কেউ কাজ দিবে ? দিবে না।
রুপার অন্যখানে বিয়ে হয়ে যায়। সে সুখে সংসার জীবন অতিবাহিত করছে। খোকনের মনে প্রেম এসেছিল কিন্তু বলা হয়নি। এটাও একটি বড় আঘাত।
খোকনের আর চিন্তা নেই টাকা উপার্জনের। শুধু হাসে আর হাসে। মাঝে মাঝে রুপার সঙ্গে শারীরিক কম্পিউটারে কথা বলে।10 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542



শুভেচ্ছা