Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 2 months ago

    মূল্যহীন কাব্য
    (নরকের স্রষ্টা কে?)
    – পি কে সরকার
    অলকানন্দা…..
    তুমি কে?
    আর আমিই বা কে?
    সবই সৃষ্টির খড়কুটে।
    তিমিরবাসী আমি..
    অচেতন বটে,
    বন্ধ চোখ মোর বিবেকের।
    নিয়তির নিয়মে সময়ের স্রোতে,
    মেনেই নিলেম, পথিক নরকের দ্বারে,
    গহীন আঁধারে বিলিনের ক্ষণ গুণে।
    তোমরা সবে, যাও গোলোকে,
    আমি তিমিরবাসী, চলেছি নরকে।
    আমাতে তব ভীতি,
    পারিপার্শ্বিক চেতনা রীতি।
    স্বার্থের সংঘর্ষে সম্পর্ক সংঘাতে,
    এতো যেন তেন স্বার্থ নহে,
    প্রশ্ন যখন; স্বর্গ-নরকে’
    স্বার্থ পারদ তখন চরমে।
    জন্মের মার্গে চললে স্বর্গে,
    নিজ নিজ স্রষ্টার নিজ নিজ স্বর্গে,
    নরকের স্রষ্টা কে তবে?
    আহা! কি চমৎকার,
    অন্ধ বিবেক ক্ষণকাল;
    জন্মিয়ো মার্গিয়,
    তব চেতনা অচেতন কিঞ্চিত কাল,
    প্রেম মোহ’ অলস সময় ছিল যত কাল!
    তুমি চললে গোলোকে…
    অলকানন্দা…
    তব স্রোতে ভাসে, বৈকুণ্ঠনাথে।
    আমি তিমিরবাসী
    চললেম নিজ স্রষ্টার সৃষ্টি,
    অগ্নিরথে’ অগ্নিময় নরকে।

    8
    8 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar