Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 2 months ago

    (মূল্যহীন কাব্য)
       এঁটো বায়ু
          – পি কে সরকার
    যে বায়ুতে…
    মেথর বাঁচে,
    সে বায়ুতে…
    সবাই আছে।
    মেথরের…
    নিঃশ্বাসে প্রশ্বাসে
    এ বায়ু তো…
    এঁটো হয়েছে।
    তুমি…
    উচ্চ বর্ণের প্রাণী,
    তবে কেনো….?
    তোমার তরে…
    নেই আলাদা বায়ু
    কোনো…?
    তবে কেনো…
    এঁটো বায়ু করছো গ্রহণ,
    তোমার বায়ুর…
    নেই আলাদা ধরণ?
    তারা না কি অস্পৃশ্য!
    স্পর্শে…
    জাতপাত গেলো জলে,
    ধর্ম কর্ম গেলো রসাতলে!!
    গ্লাস সঙ্গে রাখতে হয়,
    তাছাড়া চা পানি নয়!
    দৃশ্যমানে তার ছোঁয়া,
    যায় না মেনে নেওয়া,
    এ বায়ু যে…
    এঁটো হলো ভায়া?
    বায়ু যদি ধরা যেতো,
    দু’পায়ে জন্তুগুলো
    ব্যবসা করতো…
    সকাল বিকাল
    দাম বাড়াতো…।
    ভাগিস্য;
    ধরতে পারেনি বায়ু,
    তবে…
    জিম্মি হতো আয়ু।
    বর্ণ ভেদে, গোত্র ভেদে,
    জন্ম ভেদে, ধর্ম ভেদে,
    বায়ুটা, পানিটা, সূর্যটা…
    সর্বোপরি পৃথিবীটা,
    কেনো আলাদা
    আলাদা হলো না…??
    রক্তের রঙেও নেই ভিন্নতা,
    প্রাণ বায়ুও নয় আলাদা,
    ভিতরে যায় অক্সিজেন,
    বাহির কার্বনডাইঅক্সাইড,
    উচ্চ বর্ণের, মধ্য বর্ণের,
    নিম্ন বর্ণের…
    নিঃশ্বাসে প্রশ্বাসে,
    এ বায়ু যে…
    একাকার মিলে মিশে,
    তবে জাতপাত…
    রক্ষা হবে কেমনে?

    9
    3 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar