Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 3 years, 10 months ago

    দুই শতাব্দীর পথিক
        – পি কে সরকার
    স্মৃতি বিস্মৃতি বিভ্রমে,
    বিংশ শতাব্দীর পথিকে,
    একবিংশ মহাসড়কে,
    ভ্রান্ত বিলাসে চলেছে…
    ভ্রান্ত কালের ছলে।
    সাদা কালো দিন,
    হলো যে রঙিন,
    এতো আলো,
    সয় না প্রাণে…
    ব্যর্থ দীপ্য অন্ধ নয়নে।
    দীপন তীব্রতার’
    নির্মম জৌলুসে,
    ভার্চুয়াল আলোর’
    করুণ আর্তনাদে…
    বেমানান একবিংশে।
    নেহাত বেঁচে থাকা,
    খিদের তীব্র জ্বালা,
    নিছক পথ চলা,
    বিরাগ মনে…
    চলেছে গন্তব্যে।
    সময়ের বিচিত্র দাবী,
    সংযোজনে, বিয়োজনে,
    অভিযোজনে চলেছে…
    বিংশ শতাব্দীর পথিকে…
    একবিংশ মহাসড়কে…>|

    6
    9 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar