Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 2 months ago

    “হাওয়া মিঠাই”
    (পি.কে সরকার)

    ঘণ্টার পর ঘণ্টা ব্যস্ত থাকা ফোনটা,
    হঠাৎ নিশ্চুপ, একরাশ নিস্তব্ধতা,
    কদাচিৎ ভেসে ওঠে প্রিয় সংখ্যাটা।
    হাজার ব্যস্ততার অজুহাতে…
    কথা বলার পরিধি কমতে থাকে,
    ঘণ্টা থেকে মিনিটে…
    অতঃপর থমকে যায় সেকেণ্ডে।

    মিলন কিংবা বিচ্ছেদ, দু’টি পথে;
    বেদনা লুকোচুরি খেলা খেলে,
    সব কিছুই বোঝে আসে, বেলা শেষে।
    ছোট ছোট সংঘর্ষে…
    কখনও কাছে আবার কখনও দূরে,
    চলছে এ খেলা আশার ছলে।
    বৃহৎ সংঘাতে…
    কেউবা স্থিতিস্থাপক সীমা পেরিয়ে,
    চলতে পথ নিচ্ছে পাল্টে।
    নতুন পথের পথিক…
    সাময়িক প্রসন্নতায়, ক্ষণিক মোহে,
    এ পথকেই সঠিক ভাবে;
    মসৃণতার কমতি হলে এ পথও বন্ধুর লাগে,
    পথ কি তবে পাল্টে নিবে!

    কেউবা অচেনারে চিনতে ব্যস্ত,
    আবার কেউবা চেনারে চিনতে;
    আমৃত্যু ভাবতে থাকে।
    দিন শেষে রাত হবে,
    রাত আবার সেই দিনেই মিলবে;
    দেহ আর আত্মার বিচ্ছেদ,
    মৃত্যু নামক পথেই ঘটবে।
    জীবন হলো হাওয়া মিঠাই,
    এই আছে, এই নাই,
    জন্মে আছে, মৃত্যুতে নাই।

    7
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar