Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    “বাস্তবতার পাঠশালা”
    -পি.কে.সরকার

    ধ্রুব, ও ধ্রুব,
    আছো কেমন বলো?
    আছি তো ভালো।
    আপনি আছেন কেমন?
    আমিও আছি তো বেশ।
    শোনলাম…
    বহু বছর হলো, তোমার লেখাপড়া শেষ।
    হুম, ঠিক শোনেছেন,
    আরোও কিছু বলবেন।
    হুম,
    তোমার বন্ধুরা না কি চাকরি করছে ভালো,
    তবে, তোমার মুখখানা কেনো কালো?
    ও আচ্ছা, তোমার হয়নি বোঝি কিছুই,
    তবে লেখাপড়া করলে শুধু মিছেই।
    তোর দ্বারা হবে না কিচ্ছুই!
    থাকো নিয়ে বেকার জীবন,
    আমি চললাম,
    আমার অনেক কাম,
    সময়ের আমার অনেক দাম।
    দিশাহীন ধ্রুব,
    ছলছল চোখে,
    রইলো আকাশ পানে চেয়ে,
    একরাশ আঁধারে,
    মুখখানা গেল ছেয়ে।
    হতাশ ধ্রুব,
    বাকরুদ্ধ ধ্রুব,
    চলছে এলো মেলো।
    এভাবেই বয়স চলে গেলো।
    বেকারত্ব করেছে সম্মোহিত,
    গাইছে ধ্রুব, বেদনার গীত।
    আবার মনে জোড় এনে,
    এ অফিস, ঐ অফিস ঘুরে,
    জুতার তলা যাচ্ছে শুধুই ক্ষয়ে।
    জুতা জোড়ায় তালির উপর তালি,
    বেরসিক জুতা আজি ছেঁড়ার সময় পেলি।
    ত্রিশ বছর ছুঁই ছুঁই,
    একত্রিশ বলে,
    “আমার কাছে এসেই তো গেলি,
    চাকরি কি পেলি?”
    না, রে ভাই একত্রিশ,
    তবে এখন কি ভাবছিস?
    ভাবছি একটা ব্যবসা শুরু করবো।
    কিন্ত, জানো কি!
    পুঁজি কোথায় পাবো?
    ও এই কথা,
    ব্যাংক আছে না রে বোকা,
    দিবে তোকে টাকা।
    এ ব্যাংক, ঐ ব্যাংক ঘুরে,
    অনেক আশা পেয়ে,
    ধ্রুব বাড়ি ফিরে।
    কাগজ-পত্র নিয়ে,
    প্রসন্ন মনে ব্যাংকে গিয়ে শোনে,
    আপনার নিশ্চয়তা দিবে কোন জনে,
    আমার, আমি ছাড়া নেই কোনো জন।
    তবে, আপনি এখন আসুন।
    আবার হোচোঁট খেয়ে,
    আধমরা ধ্রুব নিশ্চুপ হয়ে গেছে।
    আবার মনে জোড় এনে বললো,
    ক্ষুদ্র ঋণে ব্যবসা শুরু করবো।
    কিন্তু হায়!
    বউ ছাড়া টাকা নাই,
    বেকার ধ্রুব বউ কোথা পায়!
    মেয়ের মা বাবা খোঁজে,
    চাকরিজীবী ছেলে।
    বিয়ে হবে কি করে!
    আমি যে বেকার ছেলে।
    তবে, ভাই-
    আপনি চলে যান,
    আমায় এখন কাজ করতে দেন।
    শত হোচোঁটে, শত আঘাতে,
    ধ্রুব বোঝতে পারে-
    ‘বেকার জীবন বড়ই জ্বালা,
    বাস্তবতার পাঠশালা।
    (ছদ্মনামে লেখা)

    10
    10 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar