-
পি.কে. সরকার is with Anup Dey and 17 others
“সেলুকাস সময়”
– পি কে সরকার
বলে ছিলে তুমি-
এবার শরতে আসবে,
শুভ্র কাশ দেখবে,
ছোঁয়াবে কপোলে।
ভাসবে তুমি-
মেঘের ভেলায়,
ঐ সুদূরে নীলের মেলায়,
মন ভরাবে শুভ্র ছোঁয়ায়।
হাওয়ার ঐ রাগিনী-
তোমার ঐ মুক্তকেশে,
যখন যাবে ছুঁয়ে,
তখন নাচবে তালে তালে।
মধুর সুরে-
এ মন যাবে ভরে,
দেখবো তোরে,
ক্লান্ত নয়ন শান্ত করে।
ছন্দে ছন্দে-
দোলবে কাশ ফুল,
নাচবে তোমার চুল,
হাসবে কচুরি ফুল।
আসবে তুমি কবে-
এসেছে শরত ধরা তলে,
বসেছে মেলা শুভ্রতায়,
নীলের মাঝে সফেদ ভেলায়।
সময় কি হবে-
দেখবে তুমি,দেখব আমি,
শান্ত নদী, শীতল জল,
করছে খেলা বকের দল।
দেখো দেখো-
মাছরাঙ্গা আর পানকৌড়ি,
জলের আর মাছের সাথে,
খেলছে লুকোচুরি।
ঐ যে দূরে দেখ না চেয়ে-
স্রোতহীন ঐ জায়গা জুড়ে,
ভরে আছে কচুরি ফুলে,
সাদা আর নীলে মিলে।
কি হলো, আসবে না-
কাশফুলেরা মলিন হতেছে,
তুমি আসবে, ছুঁয়ে দেখবে,
আছে তারা অপেক্ষাতে।
অপেক্ষা-
অপেক্ষা! অপেক্ষা!!
তবুও তোমার করছে অপেক্ষা!!!
যদি সময় হয়, সেই অপেক্ষা।
বছর ঘুরে-
আসবে শরত আবার,
যেও তুমি ঘুরে,
হয় যদি সময় তোমার।
হায় রে! সময়-
সময় বড়ই সেলুকাস,
দেয় নি তোমায় অবকাশ,
ঝরে গেলো শুভ্র কাশ।
নস্টালজিয়া মনটা-
পড়ে আছে সেথায়,
দেহ বন্দি বাস্তবতায়,
সময়ের বন্দিশালায়।
সেদিন সময় হবে-
যেদিন তোমায়, সময় দিবে অবসরে,
সেলুকাস মনটা ওঠবে ভরে,
শরীর কি তখন সঙ্গ দিবে!9 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542


আশা আর ভালোবাসা নিয়ে আমাদের জীবন।