Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার is with Md Kawsar Miah and 29 others

    4 years, 8 months ago

    দলছুটের জীবন দর্শন
    -পি.কে.সরকার

    স্বপ্ন বিলাশ মন স্বপ্ন দেখে,
    দুঃখ বিলাশ মন দুঃখ করে,
    আমার মনে নেই কোনো বিলাশ।
    আমি বাউণ্ডেলে ঘুরি পথে পথে।

    জীবন পথের মোড়ে,
    দাঁড়িয়ে আছি একলা,
    এক কাপ চা খাব বলে।
    পিছুটান আমার ভালো লাগে না।

    মিথ্যার ভয়ে আজি,
    সত্য পালিয়ে বাঁচে!
    স্বপ্ন বিলাশ মনের স্বপ্নগুলো,
    দুঃখ হয়ে ঝরে।

    চলতে জীবন পথে-
    দেখেছি মোড়ে মোড়ে।
    কতই না বিবেক জাগরণের সভা!!!
    বিবেক কি জাগ্রত হয় করিয়া সভা!
    আহা! কি সে অগ্নিঝরা কথা।
    নিজেকে রেখে অন্ধকারে,
    অন্ধজনে পথ দেখানোর মিছে আশা।

    মূল্যহীন মূল্যবান কথার,
    কতই না ছড়াছড়ি,
    সুযোগ পেলেই স্বপ্ন দেখার,
    জ্ঞান দিয়েছি কাড়িকাড়ি।

    দলছুট ক্লান্ত আজি,
    স্বপ্নের চাপে বাঁচি না মরি।
    ছেড়েদে মা কেঁদে বাঁচি।
    এ মোড় ছেড়ে, ও মোড়ে যাই,
    স্বপ্ন দেখানো লোকের অভাব নাই।
    দলছুট বার পালিয়ে বেড়ায়……!!

    13
    11 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar