Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার is with Md Kawsar Miah and 15 others

    4 years, 8 months ago

    “ধনী রাম”
    -পি কে সরকার
    ধন নেই, জন নেই,
    পদ নেই, পদবী নেই,
    বালিশ নেই, বিছানা নেই,
    সুখ নেই, দুঃখ নেই,
    সময়ের দাম নেই,
    জীবনের মানে নেই,
    আছে তার একটা নাম,
    তা হলো ধনী রাম।

    পাগলা পানি নিয়ম করে,
    গিলতে থাকে ভক্তি ভরে,
    মাতাল হয়ে যেখানে সেখানে,
    ধনী রাম পড়ে থাকে,
    কথা বলে ধীরে ধীরে,
    চলে ফিরে ধীরে ধীরে,
    কাজ করে মাঝে মাঝে,
    দুই হাতে ঝাড়ু ধরে।

    বাজারের ময়লা ভাগাড়ে ফেলে,
    যদি তার সময় মিলে,
    আজ সকালে দেখেছি তারে,
    বাজার মাঝে পথের ধারে,
    ব্যস্ত দোকানের বারান্দাতে,
    সূয্যি মামা পুব আকাশে,
    অনেকটা পথ পাড়ি দিয়েছে,
    তখনও ধনী রাম ঘুমের দেশে।

    ব্যস্ত প্রাণ চলেছে ছুটে,
    ধনে জনে মান বাড়াতে,
    তখনও ধনী ওঠেনি জেগে,
    জন্ম দায়ে এ জীবন পেয়ে,
    দেয়নি দায় সে কাউ রে,
    দিন যায় রাত আসে,
    রাত যায় দিন আসে,
    ধনী রাম এ ভাবেই চলে।

    বিচিত্র জন্ম বিচিত্র জীবন,
    প্রকৃতি দিলো নিজের মতন,
    জন্মে পাওয়া ধর্মে কর্মে,
    পরিচিতি দিলো আলাদা করে,
    কি করতে পাঠালে মোরে, সুন্দর এ ধরা তলে,
    জন্ম বানালো ঝাড়ুদার আমায়,
    ঝাড়ু দিয়েই আমি পেটটা চালায়।

    জন্ম হোক যথা তথা,
    কর্ম হোক ভালো,
    এ কথাটি ধনী রামকে,
    কে বোঝাবে বলো?
    সময় স্রোতে গা ভাসিয়ে,
    জীবন তরী চলছে ছুটে,
    ধনী রাম যাবে চলে,
    সময় যখন শেষ হবে।

    তুমি, আমি, সে-
    সবাই যাবো চলে,
    এমন কর্ম করো ভবে,
    সৃষ্টি যেনো মনে রাখে,
    তোমার, আমার, তার-
    এ ভবে কোনটা কার,
    আসার সময় নগ্ন ছিলাম,
    যাবার সময়ও নগ্ন হলাম।

    15
    11 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar