-
রক্তাক্ত শারদ
– পি কে সরকারশুভ্র শারদ কেনো রক্তাক্ত?
মানবের মানবতা…
মানবই কেনো করছে হত্যা?
বিকিয়ে মানবতা…
কি হবে করে ধর্ম রক্ষা!
মানবের তরে ধর্ম,
না ধর্মের তরে মানব?
ধর্ম এসেছে আগে,
না মানুষ এসেছে আগে?
দেশে দেশে যুগে যুগে,
কেনো এতো হানাহানি?
কোন দিকে যাচ্ছে মানবতা,
কেনো কাঁদছে সভ্যতা?
আর অবাক হই নে…
বিচার চেয়ে লজ্জা দিবো নে!
৪৭’ শে হয়েছে…
ধর্মের চেতনায় দেশ গড়া,
আর বিষবৃক্ষের বীজ বোনা।
সেই বীজ আজ…
প্রকাণ্ড বৃক্ষ, ছড়িয়েছে ডাল পালা।
বিচার চাইবো না…
সেই চেতনা, দেব না তোমায় লজ্জা।
ঝড় উঠলে…
হত দরিদ্রের ঘর খানি আগে উড়ে যায়,
দূর্বলরে, প্রকৃতিই দেয় নি ছাড়,
এ সৃষ্টির, মানুষ তুমি!
কেমনে দিবে ছাড়!
বিকিয়ে মানবতা,
বানাবো ধর্মশালা,
চলছে কর্মশালা…
কাঁদছে দূর্বলেরা,
চাষ চলমান এহেন মানসিকতা।
ধর্ম, তুমি এতোই ঠুনকো!!!
ব্যক্তির কারণে হবে চূর্ণ বিচূর্ণ!!
সূর্যের ধর্ম তাপ দেওয়া,
পানির ধর্ম নিম্নগামীতা,
মানবের ধর্ম মানবতা।
শারদ তুমি আর কেঁদো না…
তোমার কান্না…
৪৭’ শের চেতনার মনে লাগবে না…9 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit



সুন্দর