Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • “অভিশপ্ত জন্ম”
    —- পি কে সরকার

    অচ্ছুত উদ্বাস্তু রয়েছে পড়ে,
    আলোকিত সভ্যতার পিদিম তলে,
    মনুষ্য সৃষ্ট আঁধার মাঝে।
    কি অভিশপ্ত জন্ম এ ধরাতলে!
    মানুষ হয়ে জন্ম নিয়ে,
    পায়নি সম্মান মানুষ হিসেবে।
    আমরা যাদের করি শুচি,
    তারাই মোদের বলে অশুচি।
    তাদের সৃষ্ট জঞ্জাল করে সাফ,
    শুধুই পেলেম তাদের অভিশাপ।
    ওরা না কি সভ্য;
    যে প্রাণীর মল করে পরিষ্কার,
    নাম পেলেম মোরা সুইপার।
    তারা মোদের বলে;
    অশুচি, অচ্ছুত, অস্পৃশ্য,
    তারা না কি সভ্য!
    তাদের মল করে নির্মল,
    মোরা হলেম তাদের অস্পৃশ্য।
    যখন নিজ হস্তে কর শৌচকার্য,
    তখন কি হয় না মনে,
    তুমি অস্পৃশ্য!
    স্বয়ং দেখবে ভেবে।
    জাত যায় নে-
    দেবদাসীদের ভোগ করলে,
    জাত যায়-
    তাদের হাতের জলে!
    জাত যায় নে-
    যৌবনাদের লোলুপ দৃষ্টি দিলে,
    জাত যায়-
    তাদের হাতে অন্ন নিলে!
    মোরা মানুষ নহে,
    মোরা ঝাড়ুদার, সুইপার, মেথর।
    মোরা মানুষ নহে,
    মোরা বেদে, বেদুঈন, যাযাবর।
    হে বিধাতা-
    কি পাপে এমন মনুষ্য জন্ম দিলে,
    গুরুত্বহীনরে গুরুত্বপূর্ণ কর্ম দিলে,
    কিন্তু সম্মান নাহি দিলে।
    পৃথিবীতে এমন কি কোনো ধর্ম আছে?
    আমাদের মানুষ ভেবে,
    তাদের সমাজে নিবে তুলে।
    এই ভেবে ভেবে প্রাণ ত্যাগ করলো ‘চুরকুট’
    মেথর পল্লীতে জন্মের দায়ে পেল না তো সুখ।

    15
    12 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar