Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 12 months ago

    ” হেমন্তের হেমন্তিকা”
    — পি কে সরকার

    ঝিরি ঝিরি শীতল বায়ে,
    নিশীথ রানির সুমিষ্ট ঘ্রাণে।
    হেমন্তিকা তুমি এসেছো বঙ্গে,
    ভালোবেসে হেমন্তেরও সঙ্গে।
    শুভ্র কাশফুল পড়লো নুয়ে,
    শিউলী কামিনী উঠলো হেসে।
    আজ সকালে শিউলী তলে,
    খুঁজতে গিয়েছি তোমায় প্রিয়ে।
    স্নিগ্ধ সিক্ত ঘাস নগ্ন পায়ে,
    দিচ্ছে ছোঁয়া পরম সুখে।
    আসবে প্রিয়ে শিউলী তলে,
    হাটবে প্রিয়ে নরম ঘাসে।
    ঝরা পাতার ছন্দ সুরে,
    শীতের বাঁশি উঠলো বেজে।
    হিমেল হাওয়ায় হিমের চিঠি,
    হেমন্তিকা আনলে কি তুমি?
    স্নিগ্ধ সকাল দুধেল জোসনা,
    মিষ্টি রোদের দুষ্ট ছোঁয়া।
    সোনার ধানে সোনালী রোদে,
    বঙ্গ হৃদয় খুশিতে ভাসে।
    নতুন ধানের মধুর ঘ্রাণে,
    রৌদ্রখর তপ্তদাহ গিয়েছি ভুলে।
    কামরাঙা আর চালতা ফলে,
    নারিকেলের মিষ্টি স্বাদে।
    হেমন্ত রানি মন ভরিয়ে,
    রেখেছে মোদের বঙ্গ কোলে।
    শুকিয়ে যাওয়া ঝিলের পাড়ে,
    বক, শালিক রয়েছে দাঁড়িয়ে।
    ছোট মাছে পেট ভরাতে,
    পানকৌড়ি আসলো পাড়ে।
    মধুর কণ্ঠে গান আর কবির কবিতা,
    মুগ্ধ কবি অবিরাম লিখছে কবিতা।
    ধানে ধানে মিষ্টি ঘ্রাণে,
    নবান্ন এসেছে বঙ্গ প্রাণে।
    পিঠা পুলিতে মন ভরবে,
    হেমন্ত লক্ষ্মীর শুভাশিসে।
    সোনার ধানের সোনার রুপে,
    পশ্চিম আকাশ রঙিন করে,
    শেষ বিকেলে উঠলো রাঙে।
    শেষ হবে না কোনো কালে,
    এরুপের অজস্র কাব্য লিখে।
    বাংলা মায়ের অপার রুপ,
    প্রকৃতির মনোহর কাব্যিক রুপ।
    দিনান্তে তৃণলতায়,
    নিটোল নিশার হেমন্তিকায়,
    মেঘ মুক্ত গগন তলে,
    নিশীথ রানির মিষ্টি ঘ্রাণে,
    আসবে প্রিয়ে বসবে পাশে।

    12
    10 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar