Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    ♪মস্ত বড়ো ইয়ে♪
    -পি.কে সরকার

    ঠাণ্ডা চায়ে গরম চুমুক..
    আমিই জ্ঞানদা…
    বাদ অমুক তমুক….
    এই পৃথিবীর গোপন কথা…..
    আমার আগে জানে কেডা!

    মহল্লার সেই চা স্টলে…
    পথের ধারে সেলুনে বসে,
    এদিক সেদিক একটু চেয়ে,
    জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে…
    বাজায় আমার ভাঙ্গা ক্যাসেট।

    মহাশূন্যের সব রহস্য…
    অতিমারির অতি কথন…
    যাচ্ছি বলে নিজের মতন।
    তুমি থামো, তোমরা থামো…
    আমার কথা সবাই শোনো।

    স্বদেশ নীতি, বিদেশ নীতি…
    যত শত রাজনীতি…
    সব কিছুই নখদর্পণে,
    খেলার মাঠে, বাজার-ঘাটে,
    তর্কবাজ আমিই আছে।

    বিজ্ঞানের মহান সৃষ্টিতে…
    রবীন্দ্র নাথের সংগীতে…
    মহান যত কর্ম আছে..
    ভুল খুঁজে পাই সব খানে…
    করিনে কর্ম অন্যের তরে।

    অন্যকে করতে হেয়…
    সদা ব্যস্ত গাঁধা সবে…
    নিজে তো পারিনে কিছু!!
    সমালোচনায় নিচ্ছি পিছু…
    মস্ত বড় ইয়ে’ নইতো আমি কিছু!!

    11
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar