Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    “আমিময় পৃথিবী”
    —পি.কে. সরকার

    আমিতে শুরু, আমিতেই শেষ,
    আহা! বেশ, বেশ, বেশ।
    বিচার মানি তাল গাছ আমার,
    কি করার আছে তোমার!
    আমি সঠিক, আর সবে বেঠিক,
    আহা! ঠিক, ঠিক, ঠিক।

    আমার সুখে আমি সুখি,
    আমার দুঃখে আমি দুঃখি।
    সর্বক্ষেত্রে আমি’র খেলা,
    আমিতেই চলে যাচ্ছে বেলা।
    তুমি সুখি তাই আমি দুঃখি,
    তুমি দুঃখি তো আমি বেজাই সুখি!

    আমি কে জানো!
    আমি কে চেনো!
    আমায় তুমি জানো না,
    আমায় তুমি চেনো না!
    বলবো আমি, শোনবে তুমি,
    না শোনলে আস তুমি!

    আমিই শ্রেষ্ঠ, আমিই মহান,
    নিজের ঢাক নিজেই বাজান।
    আমার জ্বালাই, আমি জ্বলছি,
    তোমার জ্বালা, তুচ্ছ অতি!
    আমার ব্যাথা, জানো না তুমি,
    কি সে ব্যাথা পাচ্ছো তুমি!

    মাঠে আমি, ঘাটে আমি,
    হাটেও আছি আমি।
    আমি ছাড়া, এই যে তুমি,
    কি করে, করতে সবি!
    বক্তা আমি বলছি কথা,
    বধির শ্রোতা তালি বাজা।

    যত বাজাবি, তত খাবি কলা,
    বাজারে ঢোল বাজা, বাজা,
    আমি’র ঠেলাই আমিই পালাই,
    তুমিও এখন পালাও!
    আমিময় এই পৃথিবীতে,
    তোমার কথা শোনবে কে…!!!

    10
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar