Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 11 months ago

    “কাগজের বল”
    –পি.কে. সরকার
    :
    ১৯৯০ থেকে ১৯৯৪ খ্রিস্টাব্দ, এই সময়টা আমাদের শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায় ছিল। এই সময়ে একটি ফুটবলের খুব অভাব অনুভব করেছি। কাগজের বল দিয়ে সে অভাব পূরণ করেছিলাম। পলিথিন, পেপার কাগজ আর দঁড়ি ছিল কাগজের বল তৈরির উপকরণ।
    :
    বাল্যকালে কম বেশি সবাই কাগজের বল তৈরি করতে পারতাম। আমার মনে হয়, আমাদের সমসাময়িক বন্ধুদের মধ্যে এমন কেউ নেই যে কাগজের বল খেলেনি।
    আমাদের ফুটবলের অভাব পূরণ করে ছিল বন্ধু প্রিন্স। সেই ফুটবল কেনার অর্থের যোগান দিয়ে ছিল প্রিন্স। তার পরিচিত একজন বিরামপুর থেকে ৪ নম্বর একটি ফুটবল এনে দিয়ে ছিলেন।
    :
    বিদ্যালয়ের মাঠ হাই স্কুলের বড় ভাইদের দখলে থাকতো। তাই আমরা কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে প্রিন্সদের আম বাগানে খেলতাম। আর শুকনো মৌসুমে আম বাগানের পূর্ব দিকে ফাঁকা একটা গোচারণ ভূমিতে খেলতাম।
    :
    একদিনের কথা, তখন আমরা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। টিফিন পিরিয়ডে খেলছিলাম। হঠাৎ দেখি, সহপাঠী বিলকিছ, গোলবাহার, মুক্তি, ঝর্ণারা উচ্চ স্বরে চিৎকার করতে করতে আমাদের দিকে ছুটে আসছে। আমরা তো অবাক! কি হয়েছে তা বোঝতে পারছিলাম না! তারা সবাই এক সঙ্গে বলতে শুরু করলো, আবেদ স্যার তোদের ডাকছে। তখন আর বোঝতে বাকি রইলো না যে টিফিন অনেক আগেই শেষ। আত্মা রাম খাঁচা ছাড়ার উপক্রম। সেদিন, যে শাস্তির সম্মুখে পরে ছিলাম তা দেখে সবচেয়ে বেশি ভয় পেয়ে ছিল মুক্তি। ওর সে দিনের মুখের ছবিটা আমার আজও মনে পড়ে। আমাদের কথা বলার প্রয়োজন নেই, সবাই তা বোঝে নিয়েছেন, সেদিন কি হয়েছিল?
    :
    আমাদের ফুটবলের প্রশিক্ষণ দিতেন তাহের স্যার আর সিদ্দিক স্যার। এক দিন বল, মাথা দিয়ে গোল পোস্টে দিতে পারিনি। তাহের স্যার সারা মাঠ দৌড়ানি দিয়েছিল। আমাদের সহপাঠীদের মধ্যে সামছুল কাকা, ইস্তামুল, নুর আলম, টুনু (নুরজামান), আমিনুল মামা, টলে (বিপ্লব), নিরঞ্জন দা, মিলন দা, কৃষ্ণ দা, সুকুমার, মোশারফ খুব ভালো খেলতো। আর আমি, প্রিন্স, হৃদয় কাকা, গোপাল মামা, নুরন্নবী, শরিফুল চাচা মোটামুটি খেলতে পারতাম।
    :
    হরিহরপুর স্কুলের সঙ্গে আমাদের স্কুলের ফুটবল খেলা হবে। আমাদের শিক্ষকদের না বলে এ খেলার আয়োজন করেছিলাম। গোল পোস্ট তৈরির জন্য কাঠ শোলা ভেঙ্গে ছিলাম। তাই নিয়ে স্কুলের শিক্ষার্থীর সঙ্গে স্কুলের পাশের পাড়ার লোকদের তুমুল সংঘর্ষ বাঁধে। আমাদের ভুল ছিলো, জমির মালিককে না বলে ভাঙ্গা। কিন্তু তাদের ভুল ছিল, আমাদের শিক্ষকদের না বলা। তাই প্রচণ্ড রেগেছিলেন মনছুর স্যার। প্রধান শিক্ষক রমজান স্যার পরিবেশ শান্ত করার প্রচেষ্টা করছেন। কিছু সময় বাদে সামছুল কাকার বাবা বীর মুক্তিযোদ্ধা সামাদ দাদা, আজিজার দাদা আরও অনেকে মিলে পরিবেশ শান্ত করতে সক্ষম হয়।
    :
    সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আজও মনে পড়ে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সুফল বয়ে আনে না।

    10
    9 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar