Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 10 months ago

    ” ভাড়ার মাইক ”
    — পি কে সরকার
    শোনে কম বলে বেশি,
    আছে কিছু প্রতিবেশী।
    তিলকে তাল বানায়ে,
    বলে চলে জনে জনে।
    যদি শোনে কোনো কথা,
    শুরু হয় পেট ব্যথা,
    যতক্ষণ না হয় তা বলা,
    যদিও তা গোপন কথা।
    জানেন ভাই, জানেন কাকা,
    ওমুকের বউয়ের বাচ্চাটা,
    দেখতে না কি হয়েছে,
    একি বারে কাক বর্ণে।
    এ কথা শুনলো আরেক,
    বিনা ভাড়ার মাইক।
    মুখে মুখে বদলে বদলে,
    গেলো শিশু কাকএ পাল্টে।
    শোনে কম বলে বেশি,
    ভাড়ার মাইক আছে অতি।
    অন্যকে হেয় করতে,
    ভাড়ার মাইক বলে চলে,
    কি লাভ তার এতে!
    কখনও কি দেখেছো ভেবে,
    এতে সমাজে কি প্রভাব পড়ে।
    অন্যের সমালোচনা,
    করো না, করো না।
    তার জায়গায় দাঁড়িয়ে,
    প্রশ্ন করো নিজেকে।
    তবে তুমি বুঝবে,
    নেমেছ কত নিচে?
    অন্যকে করলে সম্মান,
    বাড়বে তোমার মান।

    13
    13 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar