Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 9 months ago

    ” দেহের দরপতন ”
    – পি কে সরকার
    একদা ছিলো সুঠামো দেহ,
    ভালোবাসতো সবে,
    অবহেলা করতো না কেহ।
    ক্ষ্যাপাটে তনুখানি জবুথবু,
    লাঠির সাহায্য নিতে হয়;
    চলতে পারে না তবু।
    নিষ্ক্রিয় দাম্ভিক দেহখানি আর,
    তীব্র গতিতে স্বপ্নের পিছনে ছুটে না,
    ছুটে চলা সাধের দেহে,
    ধীর গতির বার্ধক্য বিষে,
    একটু একটু করে যাচ্ছে ছেয়ে।

    আড্ডা মুখর করে রাখতে যে,
    একদিন না আসাতে;
    খোঁজে অনেকে’
    খোঁজেছে এক দিন, দুই দিন, তিন দিন..।
    একটা সময় আর খোঁজে না,
    প্রয়োজন গুরুত্ব বাড়ায়;
    প্রয়োজন ফুরায়-সম্পর্কের,
    ধনসম্পত্তির, ভালোবাসা বা লাগা,
    বা উপস্থিতি, হয়তো অনুভবে,
    স্পর্শের অনুভূতি রংচটা সূর্য হবে;
    মদন বিমতে’ কামনাশয্যা পুষ্প শুকাবে।

    যৌবন জৌলুস উচ্ছলে,
    প্রেমের টানে,কামের মোহে,
    আভিজাত্যের দম্ভে। ভাটা পড়ে,
    আত্মা দেহের যুগপৎ ;
    মলিন বিপন্ন ক্যানভাসে।
    জরায় অসাড় দেহ, বিপরীত উষ্ণতায়
    অপ্রকট কামনা মোহ,
    অনুরাগশূন্য প্রেমানল’ দুর্বহ,
    প্রাধান্যের অবসান, অপ্রসন্ন প্রণয়,
    মরচে পড়া সম্পর্কের বিমুখতায়;
    শেষকালে দিন গুণে প্রয়াণে।

    10
    5 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar