Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 8 months ago

    “ফাগুন দিনে”
    – পি কে সরকার
    ফাগুন সমীরণে ব্যাকুল মনে,
    তব ছবি ওঠে ভেসে-
    বারে বারে ক্ষণে ক্ষণে,
    স্মৃতির ক্যানভাসে।
    সবুজ ঘাসে
    কলেজ ক্যাম্পাসে,
    মুখ মুখি বসে,
    মুখরিত পাখি
    ফাগুন গানে।
    ঝলমলে দিন
    পুলকিত মন,
    ফাগুনে লেগেছে আগুন,
    দখিনা হাওয়ায়-
    করে গুন গুন।
    মধুমক্ষিকা অম্রকাননে,
    প্রেমের পরাগ মেখে,
    নৃত্য করে-
    ফাগুন গানে গানে।
    মলয় বায়ে এলোচুলে,
    কাঁচা হলুদ রঙে আঁচল নেচে,
    ধন্যি মেয়ে পলাশ বনে,
    গান গায় আপন মনে।
    প্রেমের পাখি প্রেম গীতে,
    নদীর ধারে
    শিমুল বনে
    ডাকতো মোরে ভালোবেসে।
    নব পল্লবে প্রকৃতি সাজে,
    ফুলে ফুলে প্রজাপতি নাচে,
    নির্মল নীল আকাশে
    বিহঙ্গ উড়ে।
    ক্ষীণ ধারা তটিনী বক্ষে,
    মাছারাঙা-
    পানকৌড়ি উড়ে,
    গোধূলী বেলা নীড়ে ফিরে।
    এই তো-
    সেদিনের হারানো ফাগুনে,
    কোকিলের সাথে কুহু স্বরে,
    তুমি আমি সবাই মিলে,
    করেছি গান পাল্লা দিয়ে।
    আজি এ ফাগুনে, একাকি আনমনে,
    ক্যাম্পাসের গানের পাখিরা,
    খুঁজে ফিরে হারানো নিজেকে।
    ফাগুন আসবে, ফাগুন যাবে,
    প্রকৃতি সাজবে নব নব সাজে,
    শাখে শাখে ফুলে ফুলে,
    নাচবে পতঙ্গ,নাচবে পৃথিবী।

    14
    8 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar