Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    3 years, 6 months ago

    ডিজিটাল মার্কেটিং এর কম্পিটিশনে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন ৯০ দশকের মানুষগুলো যেন সেই কম্পিটিশনে দৌড়াচ্ছেই কেবলই দৌড়াচ্ছে। পড়াশোনা থেকে শুরু করে সংস্কৃতিতে এসেছে আমূল পরিবর্তন। আজকাল নাকি পড়াশোনা না করেও বিশ্বের সকল প্রান্তের মানুষের কাছে দ্রুত পরিচিত হওয়া যায়। আর এভাবেই নাকি হুট করে ভাইরাল হতে হয়। এন্ড্রয়েডের যুগে একেকটা ফোন মানে একটা করে গুগল আইডি। আর সেই আইডির মাধ্যমে নিজেদের একটা চ্যানেল করে যায়গায় যায়গায় শুরু হচ্ছে ভিডিও ব্লগ। এই ভিডিও ব্লগিং এর যেকোন একটা ভিডিও নাকি ভাইরাল হলেই লটারী লেগে গেল চ্যানেল মালিকের।
    বাংলায় প্রবাদটি হল – আঙ্গুল ফুলে কলাগাছ।

    এই ভাইরালের নেশায় ২০২২ সালে প্রতিদিন ইউটিউবে আপলোড হচ্ছে কত ভিডিও জানেন?
    সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে ইউটিউবার্স প্রতিদিন প্রায় 720,000 ঘন্টা নতুন নতুন ভিডিও আপলোড করে। ২০২০ সালে প্রতি মিনিটে ইউটিউবে 500 ঘন্টারও বেশি ভিডিও আপলোড করা হয়েছিল, যা প্রতি ঘন্টা 30,000 নতুন ভিডিও আপলোডের সমান। এই সংখ্যা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। যদিও উদ্ভাবকরা নানা নিয়মনীতি বেঁধে দিচ্ছে প্রতি সংস্করণে। তাতে কোন অসুবিধা নাই, ভিডিও বানানো, এটা তো করতেই হবে।

    পড়াশোনা গোল্লায় যাক, কনটেন্ট বানাতে হবে এইটাই মুখ্য।
    রাস্তাঘাটে, হাঁওড় বাওরে, পুলের তলে কিংবা ময়লার ডাস্টবিনে কোন ব্যাপার না,
    কন্টেন্ট লাগবে ভাইয়া কন্টেন্ট লাগবে।
    বাবা মার ঝগড়া, ব্যস স্মার্ট ফোনটি নিয়ে আনস্মার্টের মত করে ভিডিও করে দ্রুত আপ করে দাও সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশন না জানলে সমস্যা নেই, কাছের প্রিয় বান্ধবী বা বন্ধুর সাথে শেয়ার করো। টাইটেল দিয়ে দাও, একি করলেন ৩০ বছরের দম্পতি। চুলোয় যাক, মূল্যবোধ।
    অথচ, যুগের কল্যাণ এমন কি হবার কথা ছিল? যাইহোক, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ এখন ধূলোয় ঢাকা পড়ে গেছে, এখন আর দরকার হয়না ওসব পুরুষ্কারের।

    রান্নাঘরে বসে পরিবারের বড়রা যখন রেসিপি সিক্রেট নিয়ে ব্যস্ত। তখন ওয়াসরুমে ব্রাশ নিয়ে কমোডের উপর বসে সেলফি ভিডিওতে ব্যস্ত অন্যরা। লাইভ হয়ে যাচ্ছে ঢাকার ৫৩ গলির শেষ প্রান্তের নিচতলার অযৌক্তিক ন্যাকামি গুলো।

    6
    4 Comments
    • দিন দিন বন্দী হয়ে পড়ছি প্রযুক্তির ফাঁদে!

    • এক দেশের গালি কিন্তু আরেক দেশের বুলি। পড়তে জানলেই কিন্তু পরতে পরতে কনটেন্ট পাওয়া যায়।আমিও অনেক কনটেন্টে হতাশ হই।আবার ক্ষানিক পর দেখি ঐ কনটেন্টেই হাসছে ভিউয়ার। দায়িত্ব নিয়ে ভালো কনটেন্ট বানাবো?কি দরকার?আমারটা আমি করে যাই।

    • কবি আপনাকে শুভকামনা জানাই

It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar