Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    3 years, 6 months ago

    ইতি বৃত্তান্ত

    একরুমের একটা বাসা দরকার ছিল
    এপ্রিল মাস থেকেই।
    ফ্যান কিনার কথা ছিল,
    গরমে সে আবার থাকতে পারেনা।
    তোশকের দোকানে গিয়েছিলাম,
    বাজেট মনে মনে একটা ছিল।
    কিন্তু বালিশ হবে একটাই।
    আজ কালের মধ্যেই কেনার কথা ছিল।
    সাপ্তাহিক ভোরে,
    এক সাথে স্নানে যাবার ও কথা ছিল।

    সব কিছুই ছিল
    এ মাসের শেষ তারিখ থেকেই।

    বাসাটা যদি লেকভিউ হয়
    দুজনে বারান্দায় বসে চুমু খাব।

    রান্নাঘরটা একটু ছোট হলেও ক্ষতি নেই,
    জড়িয়ে ধরতে পারলেই ব্যস।

    একটু বিরতি দিয়ে সব কিছুই
    কেন যে বিলীন হয়!
    তোমার একটা ঘর হোক,
    যেথায় আমি আসব গভীর আবেগে।

    8
    4 Comments
It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar