Profile Photo

shamsuddin harunOffline

  • pressmanbd
  • Profile picture of shamsuddin harun

    shamsuddin harun

    3 years, 11 months ago

    প্রেসক্রিপশন
    শামসুদ্দিন হারুন
    ১.
    মন ভালো নেই ? হয়েছে কি তাতে !
    দাওয়াই আছেতো,খেলে নির্ঘাত চলে যাবে এই রোগ
    হিসেব মেলাতে বিয়োগের পরে শুধুই করিবেন যোগ
    এরপর তিনশ তালিয়া বাজবে হাতে !
    এসো হে এখন,প্রেসক্রিপশন বুঝে নাও দেখি বৎস্য
    এইবার এই খালি গ্লাসটাকে পানিতে কর হে পূর্ণ
    তার সাথে মেশাও দু’ চামচ খাঁটি ভালোবাসা চূর্ণ
    এরপর ছেড়ে দাও তাতে গোটা দুই রাক্ষুসে মৎস্য !

    হ্যাঁ হয়েছে, এখন দাও দেখি বাছা ঠিক্ ঠাক্ মতো
    একশ একটা জোরালো ঝাঁকি,
    টুক করে এবার চুমুকেই খেয়ে ফেলো দেখি সোনা
    একটি ফোঁটাও যেন না থাকে বাকী !
    বাহহহ, হয়ে গেছে কেল্লা ফতে !
    এখন একদমই নেই,একটুও নেই মন খারাপের বালি
    মনের ভেতরে বিপুল আনন্দ দাপাদাপি করে খালি
    চিকিৎসা হয়েছে হারুনিয়া মতে !

    ২.
    মগজ বাড়াতে দুইবেলা খাবে দু’টি করে ডেঙ্গু মশা
    লাগবে না আর জটিল, ভাগ পূরণের অংক কষা!

    এই চিকিৎসায় কারও যদি থাকে ন্যূনতম সন্দেহ
    বুঝতে হবে মুণ্ডুটা গেছে, নষ্ট হয়েছে তার মন দেহ !

    8
    12 Comments
Skip to toolbar