-
আকুল প্রতীক্ষা
– প্রিন্স হাওলাদার
নীলগগন মোর আজ মেঘলা ভীষণ,
ঝরে না বারি, তবু ভিজে দুই আঁখি।
জানিনা কী মোর দোষ,
তবু নীরবে এ সাজা বয়ে চলেছি একা।তোমার ঐ ছোঁয়া আজ কেবলই অতীত,
স্মৃতির কুয়াশায় পথ হারায়েছি মুই।
হৃদয়-গহনে বিষাদের সুর বাজে,
এ যেন এক ভাঙা বাঁশি।হয়তো পথের বাঁকে আজ ভিন্ন মোরা,
তুমি আজ বহুদূরে, অন্য ভুবনে—
এ কথা মানিতে যে মন নাহি চায়, সখী।যদি আজ পেতেম তোমায় ফিরে,
ফিরিয়ে দিতাম সে পথের বাঁক।
অপূর্ণ রবে না কোনো গল্প আর,
শুধু একবার রাখো হাতে হাত।
আজ নিয়তির এ কী কঠিন খেলা,
স্বপ্ন ডানা মেলে হলো আজ সব ভুল।নিভে গেছে দীপশিখা, আঁধার চারিধার,
খুঁজি শুধু তব তোমারই পদধ্বনি, পথের ধারে।
ফিরে দেখালে সব বৃথা, মিছে এ মিনতি,
মোর সবটুকু ভালোলাগা, তোমারই আরতি।ফাগুনের রংগুলি আজ ধূসর দেখায়,
বসন্তের বাতাসও কেবলই দীর্ঘশ্বাস ছড়ায়।
যে গান বেঁধেছিলাম মোরা, হারালো সে সুর,
একলা প্রহরে কাঁদে মোর, জানি তুমি বহুদূর।তবুও তোমারই স্মৃতি আঁকড়ে বাঁচি—
আশার আলো জ্বেলে,
আজও পথ চেয়ে থাকি।
যদি কভু তোমার ঐ ভুল ভাঙে,
ফিরো মোর দ্বারে,
আকুল প্রতীক্ষায় রইবে এ মন,
শত অভিমান হারে।5 Comments-
“স্মৃতির কুয়াশায় পথ হারায়েছি মুই।” – এখানে মুই শব্দের ব্যবহার খুব ভালো লাগল। কবিতার সাধু-আশ্রিত ভাষার সাথে যেন যায় না, কিন্তু কত অবলীলায় মিলে গেল।
Friends
Syed Farah
@syedfarah
Intisar Jabed
@intisarjabed
Tasfiya Official
@tasfiyaofficial
Shuddho Hassan
@shuddho
Sumon Molla
@sumonmolla
Omor Faruk Shawon
@shawonsadverse
Fayes Hasan
@fayeshasan
Sadia Anonna
@sadiaanonna
dip das
@dipdas


‘হৃদয়-গহনে বিষাদের সুর বাজে, এ যেন এক ভাঙা বাঁশি’—এমন উপমাটি যেন এক নিমিষেই হৃদয়ের গভীরের অব্যক্ত যন্ত্রণা ফুটিয়ে তুলেছে। আপনার লেখায় বিরহের এমন সুন্দর অনুভূতিগুলো ফুটিয়ে তোলার প্রচেষ্টা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য এবং শরৎচন্দ্রের কোনো উপন্যাসের বিষাদমাখা মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। প্রতিটি শব্দের বুনন আর আবেগের প্রকাশ অব্যাহত রাখুন, কারণ আপনার লেখনীতে এমন গভীর আবেগ পাঠককে খুব সহজেই স্পর্শ করে।