-
রৌদ্রজ্জ্বল দিন
একটা রৌদ্রজ্জ্বল দিন চাই পথে বেরিয়ে পরার জন্য।
সে পথের কোন গন্তব্য নেই । যে পথ কোথাও যেয়ে শেষ হয় না।
যে পথ চলায় কোন বাধা নেই ।
জিরিয়ে নেবার সময় ফুরিয়ে যাবার ভয়ও নেই।
মন চাইলে হয়তো বসে গেলাম পথের ধারে বুনো ঘাসের ওপর। অথবা দৌড়ে উঠে গেলাম সামনে উঁচু টিলার ওপর।
পুরো পথটা জুড়ে থাকবে হাজার আঁকিবুঁকি আলো-ছায়ার।
গাছের ফাঁক গলে আসা সূর্যালোক চুমু খেয়ে যাবে কপালে, ছুঁয়ে যাবে চিবুক।
অথবা এক অবাধ্য বাতাস এলোমেলো করে দিয়ে যাবে পরিপাটি করা কুন্তল।
ঠিক এমন একটা রৌদ্রজ্জ্বল দিন চাই।28 Comments-
-
কতদিন পর আপনার লেখা পেলাম পৃথুলা ! সত্যি এমন একটা দিন চাই আমিও। যেখানে একটু মুক্তির শ্বাস পাবো। খুব ভাল লাগল আপনার লেখাটা।
-
অসাধারণ অনুভূতি । অনেক দিন পর আপনার লেখায় কমেন্ট করার সুযোগ দিলেন। গিরির সমুচ্চে আমি শুধু দুটি ঋতু দেখেছি এক পূর্ণ বসন্ত অথবা তীব্র শৈত্য।
বর্ষার জলে নয়, আপন মনে বাসন্তিক শিহরণে ভিজতে থাকুন সহস্র বছর ধরে…………… -
-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 26 December 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
Jannat Amina Mishu
@jannataminamishu
Sazia Islam Mim
@saziaislammim
abutaher abutaher
@abutaherabutaher
amin jewel
@aminjewel
Syeda Faria Jahan
@syedafariajahan
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Tayba Hoque
@taybahoque
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
Md Kamrul Islam
@mdkamrulislam



অসাধারণ