Profile Photo

Prithula ZamanOffline

  • prithula
  • Profile picture of Prithula Zaman

    Prithula Zaman

    • 5 years ago

    অ-প্রেমের গল্প

    ঘরের জন্য মানুষ, না কী মানুষের জন্য ঘর?? সে নিয়ে যুক্তি-তর্ক তো আছেই। প্রতিটা ঘরের নিজস্ব কিছু গল্প থাকে। সে গল্পে থাকে ভালোবাসা, রাগ-অভিমান, সুখ-দুঃখ, হাসি-আনন্দ আর নির্ভরতা। দু’জন মানুষের পারস্পারিক আস্থা, নির্ভরতা, ভালোবাসায় কংক্রিটের চৌকাটা ঘর হয়ে উঠে।
    অধিকাংশ ক্ষেত্রে সংসারে পুরুষটি ঘরের বাইরের কাজের দায়িত্ব কাঁধে তুলে নেয় আর নারী ভেতরে থেকে একটু একটু করে একটা সুখের নীড় গড়ে তোলে। দু’জন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায় মায়ার বাঁধনে। ধীরে ধীরে সংসার বড় হতে থাকে। বাড়তে থাকে দায়িত্বের চাপ। দু’জনের একান্ত সময়টা ভাগ হয়ে যায়।
    অনেকগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় দু’জনকেই। এ ফাঁকে কখনো গল্পটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। সেটা যে কারণেই হোক। হতে পারে তৃতীয় কারো উপস্থিত, দায়িত্বের চাপ, দায়িত্বহীনতা, সময়ের অভাব, বোঝাপড়ার কমতি……
    সে অবস্থাটা কেউ মানিয়ে নেয়, কারো মানিয়ে যায় আর না হলে দূরে সরে যায়। মানিয়ে নেয়া’তে যেমন ক্ষতি নেই তেমনি দূরে চলে গিয়ে বোধ হয় লাভও নেই। কারণ, একটা সময় তো ভালোবাসা ছিল। একটু চেষ্টা করলে সেই ভালোবাসাটা আবার ফিরে আসতেও পারে।
    সব গল্প একরকম হয় না সেটাও সত্য। চেষ্টা যদি দু’জনের না হয় তখন সুর কেটে যাবেই। তবে কী না কেটে যাওয়া সুরেও ছোট ছোট কিছু লয় থাকে। তারা কিন্তু ঠিকই ইথারে ঘুরতে থাকে একটু আশ্রয়ের জন্য।
    একসাথে থাকা আর পাশে থাকায় বিস্তর ফারাক। একই ছাদের নিজে খুব কাছের হয়েও অচেনা হয়ে থাকার মত যন্ত্রণা বোধহয় আর কিছুতে নেই!
    কিন্তু সংসার ছেড়ে চাইলেই কী বের হয়ে আসা যায়। যে সংসারের উপলব্ধি অস্তিত্বে তার অধিকার কী চাইলেই ছেড়ে দেয়া যায়!!
    বোধহয় যায় না।
    ঐ যে ঘরের গল্প…যেখানে সুখ ছিল একদিন।
    কেন গল্প ফুরিয়ে যায়?
    তীব্র পাওয়ার আকাংখায় যাকে গ্রহণ করি তাকে কেন হেলায় হারাই?
    অ-ভালোবাসা, অবিশ্বাস, প্রাপ্তি-অপ্রাপ্তির বিশ্লেষন, অহং এ সব কিছুর কাছে পরাজিত দু’জন মানুষ।
    অন্যান্য সম্পর্কগুলো আমরা জন্মগত ভাবেই পেয়ে যাই কিন্তু স্বামী-স্ত্রী সম্পর্কটক গড়ে নিতে হয়। তাই একটু আলদা যত্ন সে দাবী করতেই পারে। একটু যত্নে, একটু আহ্লাদে, একটু ছাড়ে গল্পটা যদি আবার জমে উঠে তবে মন্দ কী।

    অ-প্রেমের গল্পটা না হয় আবার প্রেমের গল্প হয়ে উঠুক।

    34
    26 Comments

Friends

Profile Photo
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Profile Photo
শান্ত
@shanrisky
Profile Photo
Nijhum Nadia
@nijhumnadia
Profile Photo
লিমা রায়
@lima722006gmail-com
Profile Photo
Rabiul Rony
@rabiulrony
Profile Photo
Sharika Khatun
@sharika6924gmail-com
Profile Photo
MI Shaikh
@mishaikh
Profile Photo
Silent Discipline
@silentdiscipline
Skip to toolbar