-
মৃত্যুখেলা ভেদ করে ফিরে এসে,
মৃত্যুঞ্জয়ী উপন্যাস লেখার চেয়ে তীব্র অভিজ্ঞতা আর কিই বা হতে পারে!
চোখে মুখে ত্রাশের ছাপ, পদে পদে ভয়ংকর অনুভূতি,
পুড়ে পুড়ে কাঠফাটা উদ্যানের মতো দগ্ধ হৃদয়ের চেয়ে কঠিন কি, পাথর ও হতে পারে?
নির্বিবাদি মন, অল্পে তুষ্ট আত্মার মতো সরল আর কিই বা হতে পারে?
সাধুবাদের আবরণের লুকায়িত বিষাক্ত সাপের ছোবল, সেই আত্মাকে ক্ষতবিক্ষত করে মৃত্যু সম্মুখে পতিত করার মতো প্রবঞ্চনা কি অদৃশ্য পিশাচের দ্বারাও সম্ভব?
প্রতিটি পদাঙ্কে লতাকুঞ্জে আটকে যাওয়া পায়ের পাতা।
জন্মাবধি ভুল সিদ্ধান্তের উপরে নির্ভর করা জীবন,
কি কখনো সঠিক পথের দিশা খুজে পাবে না?
পাবে না কি কখনো, ধারালো তারকাটায় বেষ্টিত তির্যক পথে হেঁটে চলা,ছিন্নভিন্ন পায়ের পাতা সরল পথে হাঁটার সুযোগ?
মানুষ নামের প্রাণী গুলো, মুখোশ পরা ছদ্মবেশী মাত্র।মুখোশের বাহক যার একমাত্র ভূষণ।~~শাহারিয়ার রাব্বি
5 Comments
Friends
মারুফ হাসান মাইয়ুফ
@al-maroof-hasan
Md Shamim Hossain
@drshamim87
মোঃ তালাল উদ্দিন
@talal3944
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
অসীম রহমান
@ashim_rahman
Zahidul Jamy
@zahidul
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
Sohel Khondokar
@sodeshi-sohel
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas



দারুণ লাগল। জীবন কখনো জটিল মনে হতে পারে কবি। প্রীতি ও শুভেচ্ছা রইল।