Profile Photo

মীর রাফিদ হোসেনOffline

  • rafid567@
  • Profile picture of মীর রাফিদ হোসেন

    বার: রোজ শুক্রবার
    আমার দেয়াল ঘড়িতে সময় হয়েছে,রাত ১২ টা ৫ মিনিট।
    এই সময় আমার বয়সী হয়ত অনেকেই হয়ত মগ্ন হয়ে ফেইসবুক স্ক্রলে আছে, কেউ কেউ ল্যাপটপ নিয়ে বিভোর হয়ে টেবিলে বসে আছে, কেউ ব্যস্ত আছে কোডিং অ্যাসাইনমেন্ট নিয়ে । আমি জানিনা আজকের এই রাতটা কেন আমার কাছে এত স্পেশাল মনে হচ্ছে। ঢাকার রাতে পড়া হালকা ঠান্ডায় গায়ে কম্বল মুড়িয়ে আমি যখন বই পড়ছি তখন মাথার মধ্যে শুধু আসছে, আমার বয়সী যারা আজকের এই রাতে এই ওয়েদারে একটি বই পড়া থেকে বঞ্চিত হচ্ছে তারা আসলেই পৃথিবী থেকে মহামূল্যবান একটা জিনিস চিরতরের জন্য হারিয়ে ফেলছে। জানিনা কেন আমার কাছে খুব বেশি মনে হয় বই না পড়া মানুষ কোন না কোন দিক থেকে অবশ্যই আনস্মার্ট হয়। অবশ্য এটা আমার একদম ব্যক্তিগত অপিনিয়ন। কিন্তু কথা হচ্ছে বই না পড়ে আমরা যে জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছি সেটা বুঝতে হলে একমাত্র উপায় আমাদের বই পড়া।
    আজকের রাতটা স্পেশাল হওয়ার আরেকটা কারণ হতে পারে এই স্পেশাল বইটি।জীবনের এই ২৩টি বছরে ফেলুদার প্রত্যেকটি বই, সিনেমা, ডকুমেন্টারি পড়ে দেখে গিলে ফেলেছি আমি কিন্তু ফেলুদার বংশের উপর কখনো কোনদিন কোন কিছু পড়া হয়নি আজকের এই বইটি পড়ে কেন জানি মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন রাতে রজনী সেনের অলিতে কলিতে হেঁটে বেড়াচ্ছি আমি। ক্ষুধার্ত চোখে খুঁজছি একটি দোতলা বাড়ি, যেই বাড়িতে মগজ ধ্যানে ব্যস্ত আছেন একজন মানুষ।
    নাহ, আর লিখতে ভালো লাগছে না। অসাধারণ এই মুডে নোটবুকে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না। আমার সবচেয়ে প্রিয় ক্যারেক্টার কে নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই বিশাল এক আর্টিকেল দেখতে পারবেন সবাই।
    ফেলুদা 🤍

    7
    7 Comments
Skip to toolbar