-
জব উৎসব ২০২২ এর অভিজ্ঞতা,
জব উৎসবে প্রোগ্রামে দায়িত্বে থাকার পাশাপাশি আমি এক দুটো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম । তার মধ্যে থাকা একটি কোম্পানির ইন্টারভিউ বোর্ড শেয়ার করা যাক আপনাদের সাথে।
কোম্পানিটি ছিল দেশের নামকরা একটি সফটওয়্যার ও ডাটা রিলেটেড কোম্পানি (কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক 😶) ।ভাইবা বোর্ডে বসেই সামনে থাকা এইচআর আমাকে জিজ্ঞাসা করল আপনার কাছে কলম আছে?
বললাম সরি স্যার নেই।
ভদ্রলোক আমার হাতে একটি কলম ধরিয়ে দিল আর বলল সেল মি দা পেন ।
ভদ্রলোকের কথা শুনে আমি একটু মুচকি হাসি দিয়ে উনাকে বললাম এই কাগজে আপনার নাম লিখুন।
ভদ্রলোক আমার কথা থামিয়ে বলল , এটা কি আপনি ‘The wolf of Wall Street ‘ এর টেকনিক অ্যাপ্লাই করছেন?
বললাম জি স্যার।
ভদ্রলোক বললো, আরেকটু চেষ্টা করুন।
সাথে সাথে মানিব্যাগ থেকে টাকা বের করার ভঙ্গিতে বললাম স্যার কলমটা আমি নিজেই কিনে নিচ্ছি , কলমটা নিজের কাছে নিজেই বিক্রি করলাম।
ভদ্রলোক এবার একটু গম্ভীর হয়ে বললেন, এটা কি আপনি ‘Baazar ‘মুভি থেকে বলছেন ।
একটু অবাক হয়ে সাহস নিয়ে বললাম জি স্যার, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি অ্যাপ্লিকেশন করেছি বিজনেস এনালাইটিক্স হিসেবে এখানে মার্কেটিং সেলিং এর কি কাজ।
ভদ্রলোক এবার হালকা মুচকি হাসি দিয়ে বললেন,
বাবা এটা বাংলাদেশ। এখানে বিজনেস এনলাইটিকস এর কাজ করতে হলে বিজনেস ডেভেলপমেন্ট শিখতে হবে ।
(এই কনভারসেশন শেষেই ভদ্রলোক আমাকে পাইথন আর জুপিটারের বেশ কিছু টুলস নিয়ে প্রশ্ন করেছিলেন, যেগুলো আসলেই অসাধারণ ছিল)
6 Comments
Friends
কলমে পৃথিবী
@asin432
Drako Shajib
@drako
অর্ঘ্যদীপ চক্রবর্তী
@arghyadeep2000
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
হৈমন্তীকা
@munny
অসীম রহমান
@ashim_rahman


শুভকামনা।