Profile Photo

রফিকুল ইসলাম বাঁধনOffline

  • rafiqulislambadhon
  • চিঠি দিও
    – রফিকুল ইসলাম বাঁধন

    চিঠি দিও
    কিছু বলার থাক বা না থাক
    তবু ও দিও;
    না হয় তুমি সাদা কাগজটাই
    খামে দিও-
    খামের উপরে আমার নামটা
    দাও বা না দাও
    ঠিকানাটা ঠিকঠাক দিও
    তবুও একটা চিঠি দিও-
    ভালোবেসে না হোক ঘৃণায় হলেও
    আমার নামটা মনে নিও
    মন থেকে না হোক তুচ্ছ হেলায়
    দুচারটে বা শুধু কথাহীন সাদা কাগজটাই
    খামে দিও-
    বুঝে নিবো তোমার অনেক না বলা কথা
    বুঝে নিবো তোমার হয়তো বলার কিছুই ছিলো না
    বুক ভরে তোমার ঘৃণার পাহাড়
    সেটাই না হয় বুঝিয়ে দিও-
    তবুও তুমি মাসান্তরে –
    একটা করে-
    খামে ভরে
    আমার নামের ঠিকানা ধরে
    প্রিয়-
    একটা হলেও চিঠি দিও ।।
    ______________________________________
    > কাব্যগ্রন্থঃ সব কষ্ট প্রকাশের শব্দ হয় না
    ৥পতেঙ্গা, চট্টগ্রাম।

    12
    12 Comments
Skip to toolbar