-
| নজরুল থাকবে |
( জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
এর 123তম জন্মজয়ন্তীতে নিবেদন )
।।
শরতের ভাদ্র মাসে বাংলার ভাগ্যাকাশে
ফুটেছে এক ধূমকেতু ।
চোখ মুখ ক্ষুর ধার সাহসী বুক তাঁর
কোন কাজেই নয় ভীতু।।অন্যায়ের যতো অনীতি ক্ষয়েছে সে দিনরাতি
ভয় করেনি বিলকুল।
যা বুঝেছে পুত তাই মনঃপুত
করেছে নজরুল।।নজরুল যুগে যুগে এই বুকে এই মুখে
থাকবে চিরদিন।
নজরুল কালে কালে এই জাতি থাকাকালে
থাকবে অমলিন।।নজরুল নেতা হয়ে মানবতার কথা হয়ে
থাকবে সতত…
প্রেরণার প্রতীক হয়ে চলার দিক সঠিক হয়ে
থাকবে সতত…জালিমের ভীতি হয়ে মজলুমের প্রীতি হয়ে
থাকবে নজরুল….
সাম্যের কবি হয়ে সত্যের রবি হয়ে
থাকবে নজরুল….ধর্মের ভীতি নিয়ে নাস্তিকের নীতি ক্ষয়ে
এগিয়েছে নজরুল….
ধর্মের গোঁড়ামী গুলো মুসলিমের খোঁড়ামীগুলো
দেখিয়েছে নজরুল।।রায়টের রুটমূল ঊবঁড়েছে নজরুল
রায়ট নেই বিলকুল।।
তবু কেন নজরুল মূল্য পায় না একচুল
কিসের এতো প্রতিকুল?এসো সব বাংলাভাষী এসো সব বাংলাবাসী
নজরুল নিই অন্তরে…
যেন ঝড় ঝঞ্জায় নজরুল না ভেসে যায়
কোন ষড়যন্ত্ররে।।
__________
পতেঙ্গা, চট্টগ্রাম।16 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 May 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
AdabenTatali
@adabentatali
Noyontara
@bablee
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Pritam Biswas
@pritam-biswas
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
তুবা
@zariyaat
Neel tripura
@neel



বিনম্র শ্রদ্ধা জাতীয় কবির প্রতি