-
কাজল
নিকষ কাজল-রাঙা ওই দু-চোখ
যেন দূর করে শেষ বিকেলের সকল শ্রান্তি-দুর্ভোগ।
সে যে আমার সুখের রূপায়ক ।।ওগো মায়া-কাজলিনী
তুমি আমার, চিরদিনই।
তোমাকে আমার করে পাঠিয়েছে স্বয়ং ইন্দ্রাণী ।।তবুও যে হয় ভয়
জমে দ্বিধা, সংশয়।
করতে কি পেরেছি তোমার ওই মনের প্রাসাদ জয়?
তা যে মোটেও সহজ নয় ।।আমি নই কৃষ্ণ
নই রোমিও
নই কোনো দেবদাস,
আমি প্রেমের আগুনে জ্বলে-পুড়ে তবু
হয়েছি সর্বনাশ।।ওই নিকষ কাজল
বাঁকা কুন্তল
মন যে করেছে ভীষণ উতল,
তাইতো আমি হয়েছি পাগল
ধরেছি প্রেমিক ভোল।ওই নয়নেরই কাজল।।
রাগীব
3 Comments
Friends
Kazi Adam
@kaziadam
Hablu Dey
@habludey
নূপুর
@jahanjhumongmail-com
সাখাওয়াত হোসেন
@sakhawathossain
জাকারিয়া'র কবিতা সমগ্র
@13acf29554d9819d8746e9792c3aa03d
Mustafizur Rahaman
@mustafizurrahaman
কিবরিয়া মোরশেদ
@golamkibria
subrata sen
@subratasen
Drako Shajib
@drako


Raghib Shahriyer, “আমি প্রেমের আগুনে জ্বলে-পুড়ে তবু হয়েছি সর্বনাশ” লাইনটা দারুণ লিখেছেন আপনি। লেখাটা পড়ে মনের অজান্তেই ভালোলাগা কাজ করছে, তবে শেষ পর্যন্ত কি প্রিয় মানুষের মনের খবর নিতে পেরেছেন?