Profile Photo

Mahira SOffline

  • Rahman-N-Zinnia
  • Profile picture of Mahira S

    Mahira S

    • 4 years, 10 months ago

    গল্পের নামঃ তোমার ফেরার অপেক্ষায়
    পার্ট-৩

    -কি হইছে? তুই এভাবে কাঁপা গলায় কথা বলতেছিস কেন?

    -ভাই, পরে বলবো সব। তোর বাবার সাথে কথা বলতে হবে আমার। নাম্বারটা দিস।

    -কেন?

    -ধুর, পরে বলবো। তুই দে আগে।

    নাম্বারটা নিয়ে তামজিদের বাবার কাছে ফোন দিয়ে কিছু প্রশ্ন করলো আর সব খুলে বলল।

    *******

    সকাল এগারোটা বাজে।

    তামজিদের বাবা সেই এলাকার কাছা কাছিই একটা দোকানে বসে ছিল তার এক দূরসম্পর্কের চাচাতো ভাই এর সাথে। বয়েস খুব বেশি না। তামজিদের বাবার থেকে ৮ বা ৯ বছর ছোট। চুল কিছু কিছু পাকা। সাদা শার্ট আর ছাই রঙের প্যান্ট পড়ে আছে।

    তামজিদের বাবা কিছুক্ষণ আলাপ করতে করতে হঠাৎ একটা পরিচিত কণ্ঠ বলে উঠলো,

    -আরে, আব্দুল্লাহ না রে?

    -কিরে ইলিয়াস কেমন আছিস? কতদিন পর দেখা হলো।

    -কোথায় ছিলি এতদিন? তোর নাম্বারও নেই যে যোগাযোগ করবো।

    -অনেকদিন এদিকে আসা হয়না। অন্য কোথাও কাজ থাকে। বুঝিসই তো আমার যেই পোস্ট সেই পোস্টে জায়গায় জায়গায় গিয়ে ইনফরমেশন নেওয়া লাগে।

    -অহ আচ্ছা ভাল কথা। তোর কাছে কোনো ছাত্রী হবে? আমার বোন একটা মহিলা কলেজ খুলেছে এক বছর হলো।

    এই কথা শুনে তামজিদের বাবার কান খাড়া হয়ে গেলো।

    মনে মনে ভাবলো এটা কি সেই কলেজ যেটার কথা গতকাল ইমতিয়াজ আমাকে বলেছিল?

    মুখের চাহনি বদলে তামজিদের বাবা আবার জিজ্ঞেস করলেন,

    -আরে তাই নাকি রে? কিন্তু আমি তো জানতাম তোর কোনো বোন নেই।

    -আরে সে তো আমার চাচাতো বোন।

    -বেশ। তবে কলেজটা কোথায়?

    -ঐ যে এই রাস্তা দিয়ে কিছুটা পথ হাটতে হয় আরকি।

    তামজিদের বাবা ভাবলেন,

    -হ্যাঁ, যাক এবার জেনে নেওয়া যাবে। কিন্তু এখনি সিওর হওয়া যাবেনা কারণ এই লোক এখনো মিসেস মাজিদার কথা বলেনি ।

    আবার ইলিয়াসের উদ্দেশ্যে বলল,

    -বলিস কি? স্কুল কলেজ হলে এত ভেতরে কেন? এদিকে বাজারের দিকে থাকা উচিত।

    -আর বলিস না। আমি ওকে অনেক বলেছিলাম। ও একটু রাগি তো, বেশি মানুষজনের মধ্যে থাকতে পছন্দ করেনা। আর ছোট একটা কলেজ। গ্রামের খুব গরীব মেয়েদের জন্যই খুলা আরকি।

    -হুমম, তবে দোস্ত আমি তো তোকে কোনো মেয়ে দিতে পারবো না। তবে যদি সম্ভব হয় আমার এই ভাইটাকে একটা চাকরি দে।

    -ও উনি তোর ভাই। তা কিসের চাকরি? শিক্ষক নিয়োগ নাকি?

    ইলিয়াস নামের লোকটা এমন একটা চাহনি দিলো করিমের দিকে। এমন মনে হলো যে মনে মনে বলছে,

    -এই লোককে দেখে অশিক্ষিত বর্ববর মনে হয়, এই লোকটাকে কিভাবে শিক্ষকের চাকরি দেবে মানুষ?

    একটু হেসে তামজিদের বাবা বললেন,

    -আরে না, না। ও মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে। এত উঁচু পদের কর্মচারী হতে পারবেনা সে।

    মুখের উপর মিথ্যে কথা বলে দিলো ইমতিয়াজের বাবা, তবুও ইলিয়াস বুঝেনি। করিম পঞ্চম শ্রেণি না, ম্যাট্রিক পাশ। তবে এটায় করিম কিছু মনে করেনি, কারণ করিম সব জানে।

    -তবে এক কাজ করা যায়, একজন পিয়ন লাগবে আমাদের। আমি দেখি মাজিদার সাথে কথা বলে। কিন্তু একেবারে শিওর হবেন না, কারণ মাজিদার অনেক চাহিদা, যেন তেন মানুষ হলে চলবেনা।

    তামজিদের বাবার ঘারের লোম খাড়া হয়ে গেলো। বুঝতে আর বাকি নেই কিছু। পরে কিছুক্ষণ করিমের ব্যাপারে গীত গাইলো।

    কিন্তু এই ইলিয়াস লোকটা এত সহজে মানবে বলে মনে হয়না। উনার চেহারা দেখে মনে হচ্ছে কিছু শর্ত থাকা লাগবে সেখানে চাকরি করার জন্য।

    শেষে তামজিদের বাবা মিসেস মাজিদার চাহিদার ব্যাপারে প্রশ্ন করায় ইলিয়াস মুখ খুলল,

    -আসলে সে চায় একেবারে বিশ্বাসযোগ্য মানুষ। মানে আমাদের কলেজের ভেতর কি হয় না হয় সেসব যাতে কোথাও না যায় সেই দিকটায় বেশি প্রাধান্য দেয় সে।

    ইলিয়াস একটু ফিসফিস করে বলল,

    -বুঝিসই তো টাকা ছাড়া দুনিয়া চলেনা।

    তারপর আর যেসব ব্যাপারে ধ্যান দিতে হবে সেসবও জানিয়ে দিলো।

    তামজিদের বাবা মাথা নাড়লো তবে এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করলো না। কারণ করলে ইলিয়াস সন্দেহ করতে পারে।

    -তা বুঝলাম, তবে কলেজটা কেমন চলে?

    -আসলে এত বেশি পুরাতন না তো, মানুষজন কম চেনে। খুব একটা শিক্ষার্থী নেই। ওই যে বললাম, অত্যন্ত গরীব যারা তাদের জন্যই তো খোলা।

    -হুমম, তা এখন কি মিসেস মাজিদার সাথে কথা বলতে পারবি?

    হাতের ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখে নিলো ইলিয়াস।

    তারপর বলল,

    -সে বোধহয় আর ২০ মিনিটের মধ্যে বাসায় চলে যাবে একটা কাজে। চল তবে গিয়ে কথা বলি।

    -হ্যাঁ চল। আয়, করিম। এবার তোর পরিবারের আর কষ্ট হবেনা ইনশাআল্লাহ।

    মিসেস মাজিদার বাসা পাড় করে সেই পুরনো বিল্ডিং এ আসলো। বিল্ডিংটা দেখে, তামজিদের বাবার হঠাৎ মনে পড়লো আজ থেকে ৬-৭ বছর আগে এইরকম গ্রামে এই বিল্ডিংটা বানানো হয়েছিলো একটা স্কুলেরই জন্য, তবে এত ভেতরে কেউ আসতে চাইতো না। তাই লস খেয়ে এই বিল্ডিংয়ের মালিক এটাকে পরিত্যক্ত করে দিয়েছে। তামজিদের বাবা শুনেছে, বিল্ডিংয়ের মালিক এত পরিমাণ লস খেয়ে পরিবারসহ পরের বছরই জায়গা ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু তার কয়েক মাস পরই মালিকটা মারা যায়। মালিকানার কথা কিছুই স্পষ্ট ছিলনা বলে বিল্ডিংটা তেমনই আছে, কেউ এসে কিছু করেনি এখানে।

    *****

    মিসেস মাজিদা একটা খাকি আর সবুজ রঙের পাতার ডিজাইনের একটা থ্রী পিছ পড়ে বসে আছে বিল্ডিংটার সামনে। উপরের বারান্দায় দুই একজন শিক্ষার্থীকে দেখা যাচ্ছে অসহায় চোখে তাকিয়ে আছে। কিছু কিছু শিক্ষার্থীর চোখের নিচে কালি পড়ে গেছে। টেনশনে হয়তো সারা রাত ঘুমাতে পারেনা।

    মিসেস মাজিদা পায়ের উপর পা তুলে বসে চা খাচ্ছেন। এই দুপুর সাড়ে ১২টার সময় কেউ চা খায়?

    যাই হোক, তো উনি একটা চশমা পড়ে আছেন যেটা উনার বয়সের সাথে একদমই যায়না।

    ইলিয়াস দূর থেকেই বলে উঠলো,

    -মাজিদা, দেখ আমার বন্ধুকে এনেছি।

    মহিলাটার চেহারা দেখে মনে হয়নি যে উনি খুব একটা খুশি হয়েছেন দেখে। তবুও মুখে জোড় করে হাসি এনে তামজিদের বাবার উদ্দেশ্যে বলল,

    -আসেন ভাই, কেমন আছেন।

    -জ্বী আপা, ভালো আছি। আপনি ভালো আছেন?

    -এই তো আছি মাথায় এত গুলো প্যারা নিয়ে।

    পুরো বিল্ডিংটার দিকে একবার তাকিয়ে বললেন তামজিদের বাবা,

    -শুনলাম আপনি নাকি অত্যন্ত গরীব পরিবারের মেয়েদের জন্য স্কুল কলেজ খুলেছেন। অনেক ভালো উদ্যোগ নিয়েছেন আপা। আল্লাহ আপনার পাশে সবসময় থাকুক, এটাই আমার কাম্য।

    মিসেস মাজিদা একটা মৃদু হাসি নিয়ে মাথা নাড়লো। আর পাশে থাকা একটা বিশ-বাইশ বছরের মেয়েকে বলল,

    -ঐ মাইয়া, যা ভাইয়ের জন্য চা নিয়া আয়।

    তামজিদের বাবা জলদি বলে উঠলেন,

    -আরে আপা, থাক থাক। আমি একটু কথা বলতে এসেছি আপনার সাথে। কিছুক্ষণ আগেই চা খেয়ে এসেছি।

    মিসেস মাজিদা আর বেশি জোড়াজুড়ি করলেন না। বুঝা গেলো মেহমান আপ্পায়নে তিনি অনেক দুর্বল।

    তামজিদের বাবা আবার শুরু করলেন,

    -তো আপা, যেটা বলতে এসেছিলাম। আমার এই ভাইটাকে একটা চাকরি দিলে ভালো হতো। কিছু মাস হলো ওর পরিবার অনেক কষ্ট করছে। চাকরি পাচ্ছেনা কোথাও। তার আবার একটু পরিবারের প্রতি মায়া বেশি তো। তাই সে ঢাকা যেয়ে চাকরি নিতে চায়না। দুইটা বাচ্চা আছে, এখনো ছোট। ওদের খাওয়া পড়ানো করাটাও অনেক কঠিন হয়ে পড়ছে।

    মিসেস মাজিদা কিছক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইলো করিমের দিকে। করিম কি বলবে কিছু বুঝতে পারছেনা। মিসেস মাজিদার দিকে একটু তাকিয়ে মাথা চুলকালো।

    পরে করিম ভাবলো একটু কান্না কান্না ভাব নিয়ে অভিনয় করবে,

    -আপা, আমার এই দুইটা বাচ্চার প্রতি অনেক মায়া। আপা, একটু বুঝেন আমার কষ্টটা। এখানে আর কোথাও কাজ করার মতো কিছু পাইনা। ব্যবসা ট্যাবসা নিয়ে আমি কিছু বুঝিনা তাই ওসব করার সাহস পাইনা। একটু দয়া করেন আপা। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করবো। কখনো বিশ্বাসঘাতকতা করবোনা।

    মিসেস মাজিদা ইলিয়াসের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো সব বলে দেওয়া হয়েছে কিনা করিমকে।

    পরে ইলিয়াস বলল,

    -যা যা শর্ত বললাম সবই মেনে নিয়েছে। এখন পালন কতটুকু করে সেটা হলো বিষয়।

    মিসেস মাজিদা গলা খাঁকারি দিয়ে বলল,

    -দেখ করিম, তুমি সব কিছুতে রাজি হয়েছ ঠিকই, কিন্তু বুঝে নিয়ো। এখানে এসেছো যেহেতু, আর ছাড়া পাবেনা। পরিবারের সাথে কম দেখা সাক্ষাৎ করতে হবে। যদি এখানে কাজ করতে চাও, তবে মন প্রাণ দিয়ে করতে হবে। একটু কাজে অবহেলা হলে অনেক রকম শাস্তি পেতে হবে। রাজি?

    করিম একটু ঢোক গিলে কিছুক্ষণ ভেবে নিলো, কিন্তু সে তাতক্ষনাৎ রাজি হয়ে গেলো কারণ সে তার ভাইকে নিচু করতে চায়না। তামজিদের বাবা ওকে অনেক সাহায্য করেছে, কঠিন সময়গুলোতে সবসময় পাশে থেকেছে। এই মানুষ্টার জন্যই এত কিছু সহ্য করতে হবে করিমকে। তবে, সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, যে যাই হোক না কেন। আল্লাহ তার পাশে সবসময়ই থাকবে।

    করিমকে রেখে তামজিদের বাবা বের হয়ে গেলো সেখান থেকে। আলাদা করে কিছু বলেনি তামজিদের বাবা, কারণ যা বলার আগেই বলে নিয়েছে।

    *******

    এই কয়টা দিন ইমতিয়াজ কোন কাজেই ঠিক মত মন লাগাতে পারেনি আর ঘুমাতেও পারেনি। শুধু মনে মনে লিয়ানার কথা ভাবছে। লিয়ানা কেমন আছে? কি করছে? ওই মহিলাটা তো বলল যে ওকে কোনো কাজ দিবেনা। তবে যদি ওই মহিলাটা মিথ্যা বলে থাকে? না, লিয়ানার কিছু হলে ইমতিয়াজ সহ্য করতে পারবেনা। আগে লিয়ানার কাছে যেয়ে ওকে মনে করাতে হবে তাদের অতীতের কথা। কিন্তু লিয়ানা কি আসলেই ভুলে গেছে? গেলে, শেষবার তো ইমতিয়াজের ভয়েস শুনে ওইরকম চাহনি নিয়ে তাকাতো না। যা হবে পরে সেখানে গেলেই দেখা যাবে।

    ঠিক ৫ দিন পর, রাত ১০ টায় সব কাজ শেষ করে আবার সেখানে গেলো ইমতিয়াজ। পকেটে হাত দিয়ে মুখে গম্ভিরতা নিয়ে ভেতরে ঢুকলো। সেই মহিলাটা ইমতিয়াজকে আগমন করলো। ইমতিয়াজের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। ভয় হচ্ছে, লিয়ানাকে যদি খারাপ অবস্থায় দেখে?

    ইমতিয়াজ সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একটা রুমের দরজার সামনে দাঁড়ালো। মনে মনে অনেক বলছে যাতে লিয়ানাকে অসহায় অবস্থায় না দেখে।

    পরিবেশটাও ভালো লাগছেনা ইমতিয়াজের। আশে পাশের যে মেয়েগুলো আছে তারা কিভাবে তাকাচ্ছে। আর কিছু কিছু ঘর থেকে তো আজগুবি শব্দও শোনা যাচ্ছে। পরিবেশে মদ ও সিগারেট মিশ্রিত একটা বাজে গন্ধ। উফফ কি বিপদ।

    রুমের দরজা চাবি দিয়ে খুলে দিলো মহিলাটা। রুম অন্ধকার হয়ে আছে। হয়তো লিয়ানা লাইট অফ করে রেখেছে।

    মহিলাটা ঢুকতে ঢুকতে বলল,

    -স্যার, একদম ইন্ট্যাক্ট আছে। আপনার জন্যই রিজার্ভ ছিল।

    ইমতিয়াজ মাথা নাড়ালো।

    রুমের ভেতর গেলে মহিলাটা লাইট জ্বালাতে নিলে ইমতিয়াজ বলল,

    -আপনার কিছু করতে হবেনা। আপনি যান আমাকে আমার কাজ করতে দিন।

    মহিলাটা চলে গেলে ইমতিয়াজ দরজা লাগিয়ে দেয়।

    লাইটটা জ্বালিয়ে নেয়। লিয়ানা খাটের পাশে ফ্লোরে হাটুর উপর মাথা নিচু করে রেখে বসে আছে।

    ইমতিয়াজ সামনে গেলে মাথা উঠায়। চোখ মুখ দেখে মনে হলো কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। আবার শুরু হলো কান্নাকাটি, ইমতিয়াজের পা ধরে চিৎকার করতে করতে বলল,

    -প্লীজ, আমাকে কিছু করবেন না। প্লীজ, আমি নিজেকে নষ্ট করতে চাইনা। প্লীজ, প্লীজ, প্লীজ। আমাকে নিজের ছোট বোন ভেবে ছেড়ে দিন প্লীজ।

    ইমতিয়াজ হতচকিত হয়ে বলল,

    -আরে, কি করছো পা ছাড়ো আমার।

    তবুও আগের মত একইভাবে কান্না আর চিৎকার করতে করতে কথা বলল।

    ইমতিয়াজ জোড়ে ধমক দিলো এবার,

    -আমার পা না ছাড়লে তোমাকেও আমি ছাড়বো না।

    লিয়ানা ধমক খেয়ে হাত সরিয়ে আবার গুটি শুটি করে বসে কাঁপতে থাকলো আর ঠান্ডা গলায় বলল,

    -প্লীজ, আমাকে ছেড়ে দিন। আমি আপনার জন্যে দোয়া করবো। টাকা দরকার হলে আমি বাসায় বাসায় কাজ করে আপনাকে দেব। তবুও আমাকে ছেড়ে দিন প্লীজ।

    ইমতিয়াজ লিয়ানার সামনে হাটু গেড়ে বসলো। লিয়ানা এখনো মাথা নিচু করে চোখ বুজে আছে। চোখ ভিজে আছে অসংখ্য অশ্রুতে।

    ইমতিয়াজ ঠান্ডা গলায় বলল,

    -আমার দিকে তাকাও।

    তবুও তাকালো না লিয়ানা। কণ্ঠ পরিচিত হলেও এখন লিয়ানার মাথায় কিছুই ঢুকছেনা। তার মাথায় শুধু এখন এটাই আছে কিভাবে তার সামনে থাকা দানবকে ওর গায়ে হাত দেওয়া থেকে আটকাতে পারবে।

    ইমতিয়াজ লিয়ানার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে নরম সুরে আবার বলল,

    -একটা বার আমার দিকে তাকাও, প্লীজ।

    মানে? লিয়ানা অবাক হলো। তার সামনে থাকা লোকটা এভাবে নরম সুরে কেন কথা বলছে ওর সাথে। লোকটার কথা শুনে মনে হচ্ছে, তার মনে কোনো খারাপ চিন্তা নেই। তবুও ভয়ে ভয়ে লিয়ানা চোখ খুলল। ধিরে ধিরে মাথা উঁচু করে দেখে কিছু মুহুর্ত চোখ বড় করে চেয়ে ছিল। পরিস্থিতি বুঝে উঠায় তাৎক্ষনাত সে ইমতিয়াজকে জড়িয়ে ধরলো। আর শক্ত করেই ধরলো। ইমতিয়াজের শার্ট এমন ভাবে ধরে রেখেছিল যে যেখানে ধরেছে সেই জায়গাটা কুঁচকে গেছে। অঝোরে কান্না করছে সে, কিছু বলতে চাচ্ছে কিন্তু ইমতিয়াজের নাম ছাড়া কিছুই বের হচ্ছেনা মুখ দিয়ে,

    -ইমতু…আ…তুমি… ইমতু।

    ইমতিয়াজ একটু মজা করে বলল,

    -আমার শ্বাস বের হয়ে গেলো আস্তে ধরো, বাবাগো।

    লিয়ানা জলদি ইমতুকে ছেড়ে দিলো,

    -সরি, আ…আসলে। আ…আমি…

    ইমতিয়াজ লিয়ানার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিলো,

    -একদম চুপ। সরি বলতে হবেনা। তুমি এখানে কিভাবে এলে আমাকে তা বলো।

    লিয়ানা কান্না থামিয়ে বলল,

    -আসলে… আমাদের অবস্থা…

    পুরো কথাটা বলতে পারলো না দরজায় টোকা পড়লো। একবার পিছনে ফিরে ইমতিয়াজ বলল,

    -শুনো, তুমি কি চাও এখান থেকে বের হতে?

    লিয়ানা জোড়ে মাথা নাড়লো,

    -অবশ্যই চাই, নাহলে এত কান্নাকাটি কিসের জন্যে, বলো?

    -তাহলে আমার সাথে অ্যাক্টিং করতে হবে তোমার। পারবে?

    -কি করবো?

    -দেখ, এটা শুনতে খারাপ লাগলেও করতে হবে। কিন্তু আমি তোমাকে আশ্বাস দিচ্ছি আমি কিছুই করবো না তোমার সাথে।

    -বলো।

    ইমতিয়াজ সব কিছু বুঝিয়ে দিলো লিয়ানাকে।

    সে দরজার কাছে যেয়ে নিজের শার্টটা খুলে ফ্লোরের এক পাশে ছুড়ে ফেলে দিলো। দরজাটা খুলে মুখে বিরক্তির ছাপ নিয়ে বলল,

    -কি হয়েছে?

    -না আসলে একজন বলল মেয়েটা নাকি চিল্লা পাল্লা করছে। আপনার সাথে বেয়াদবি করেনি তো?

    ইমতিয়াজের কাঁধের ওপাশে তাকিয়ে দেখলো লিয়ানা বেড এ বসে আছে, গায়ে শুধু ব্রা পড়া আর ওর পড়া কামিজটা দিয়ে বুক ঢেকে রেখেছে।

    ইমতিয়াজ বলল,

    -আপনাকে বলেছি আমার জানা আছে অনেক কিছু। মেয়েদের কীভাবে উত্তেজিত করতে হয় জানা আছে। তাই এবার দয়া করে আমাকে জ্বালাবেন না। চলে যান এখান থেকে।

    মহিলাটা একটু অবাক হলো। আমতা আমতা করে বলল,

    -ওহ, আ…মানে… আচ্ছা ঠিক আছে। দুঃখিত।

    মহিলাটা রুম থেকে ত্যাগ করার পর ইমতিয়াজ দরজা লাগিয়ে দিয়ে একই ভাবে দাড়িয়ে থাকলো। পেছনে তাকানোর সাহস করলো না। কিছুক্ষণ অপেক্ষা করার পর বলল,

    -পড়েছ?

    লিয়ানা জলদি করে কাপড়টা পড়ে নিয়ে গায়ে ওড়নাটা দিয়ে বলল,

    -হ্যাঁ।

    ইমতিয়াজ নিজের শার্টটা উঠিয়ে পড়ে নিলো।

    পেছনে ফেরার আগে আর একবার জিজ্ঞেস করে পেছনে ফিরলো।

    ******

    দিশা কিছুক্ষণ ভুরু কুঁচকে দাঁড়িয়ে রইলো দরজার দিকে। মনে মনে বলল,

    -কি এমন পাইছে মেয়েটার মধ্যে? আমি তো এই মেয়ের থেকে কত সুন্দর। আমাকে চুজ না করে ওই বস্তির মেয়েকেই চুজ করতে হইলো? এই মেয়েকে আমি শিক্ষা দিব।

    রাগে ফুঁস ফুঁস করতে করতে ওই মহিলাটার কাছে গেল।

    ওকে দেখে মহিলাটা বলল,

    -কিরে দিশা। কি অবস্থা?

    -কি আর। আছি ভালই। আচ্ছা আপা, এখানে যে নতুন একটা মেয়ে এসেছে না?

    -হ্যাঁ, তো?

    -এই পোলাটা যে আসলো, আমার মনে হয় মেয়েটারে চিনে। নাইলে ওরেই কেন চুজ করবে? আমিও তো কত সুন্দর, রাস্তা দিয়া হাটলে সব মানুষ তাকায়া থাকে। এই মেয়ের মধ্যে কি পাইলো? বুকও তো বেশি ফোলা না।

    -আরে বুঝিস না? যে তারে নিছে, সে একদম নতুন চায়। যারা একবার করছে জীবনে, তাদেরকেও নিবেনা। দেখে দেখে ভালোটাই নিবে।

    -আরে আপা। এখানে কি ভালো মেয়ে আছে যে ভালোটাই খুঁজবে? আচ্ছা যাই হোক, তবুও আমার মনে হয় তোমার আরেকবার দেখে আসা উচিত, কি জানি কথা বলতেছে শুনলাম। তুমিই বলো, অচেনা থাকলে কি এত কথা পাইতো বলার মত?

    কিছুক্ষণ ভেবে হাতে চাবিটা নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো।

    (বিঃ দ্রঃ দেখেন আমি এতটাও খারাপ কথা ইউজ করিনা। গল্পের থিমের সাথে মিলাতে যেয়ে বাধ্য হয়ে ইউজ করতে হচ্ছে। আমি ভালো বাচ্চা। 😀

    **ইনজয়**)

    7
    6 Comments
Skip to toolbar