Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years ago

    ভাল আছি (কবিতা- ১৫)
    :
    এমনি চলতেই পথের মাঝে

    পেলাম তার’ই দেখা-

    বললাম মনে, ‘ঐ মেয়েটি

    ভাল আছ তো একা? ‘

    মনের কথা বুঝেই যেন

    ফিরলে আমার পানে,

    মনের কোকিল মধুর সুরে

    উঠল যেন গেয়ে।

    পাশে এসে বসলে হঠাৎ

    অবাক করে দিয়ে,

    বসেই যেন মুচকি হেসে

    নিলে তো মন নিয়ে !

    ঘোর যেন কাটছিল মোর

    দেখছি অবাক চোখে,

    লজ্জার লালিমা দেখলাম যেন

    শুভ্র ঐ কপোলেতে।

    বললে- আমি শুনলাম,

    ‘কি বলবেন কি কিছু?

    নিয়েছেন কেন পিছু ?

    ……………………….

    বলুন না একটা কিছু। ‘

    সৌন্দর্যে যে মুগ্ধ ছিলাম

    আর ঘটনায় বাকরুদ্ধ,

    তবুও আমি বললাম কথা

    করে হতবাককে যুদ্ধ।

    বললাম-

    ‘আমার সঙ্গী হবে,

    সারাটি জীবনের জন্যে?

    চিরকালই থাকবে কি তুমি

    আমার ভালবাসার বন্যে? ‘

    বললে, ‘এমন তো হবে না

    ভালবাসতে বলবে না,

    পারব সবই যদি মনে হয়

    তোমায় ছাড়া চলবে না? ‘

    বলেই হাতটি ধরলে আর

    নিশ্চুপ রইলে অনন্তক্ষণ,

    বুঝলাম হারিয়েছি সবকিছু

    জীবন কেন এত অল্পক্ষণ ?

    9
    5 Comments
Skip to toolbar