-
“স্বীকারোক্তি”
রাতিন আহমেদআমার কথা শুনে আমিই দুঃখে ডুবে যাই!
বলো আমায় কেমন করে,
সেই দুঃখের জল তোমার চোখে দেখতে পাই।
আমিতো ভেবেছিলাম আমার বুঝি কেহ নাই,
বলো আমায় কেমন করে,
হৃদ আয়নায় একসাথে প্রেম লীলায় মজে যাই।হায় প্রেম বিধাতা,
তুমি তো আমারই আছো,
বোঝে না তো এই পাষাণ মন!
সর্বসময় মনে তো রেখেই গেছো,
ওয়াদা ভুলেছি আমি প্রতিক্ষন।আমার কথা শুনে আমিই দুঃখে ডুবে যাই!
এক তোমার মুখে হাসি দেখার জন্যে,
বলো আমায় কেমন করে,
হাসো ঠিকই তুমি, গোপনে কাঁদো কেন তবে অরণ্যে।হায় প্রেম বিধাতা,
তুমি তো আমারই আছো,
ভুলে তো আমিই গিয়েছি!
তুমি তো আমার থেকে বহুদূরে,
এই মিথ্যেতে কেনো আমি বাঁচি।আমার কথা শুনে আমিই দুঃখে ডুবে যাই!
কেবলমাত্র তোমায় ভুল বুঝার জন্য সখা,
বলো আমায় কেমন করে,
তোমার চোখে নিজেকে দেখে, শূন্য রাতিন হলো বোকা।হায় প্রেম বিধাতা,
তুমি তো আমারই আছো,
শত বাহানা তো আমিই সাজাই,
তুমি তো মুচকি হেসেই গেছো,
করুণার কথা তো আমি ভুলে যাই।5 Comments-
-
শুকরিয়া @faith
-

RATIN AHMED
WRITER & POET
"পবিত্র আস্তানায়-ই-বারী" থেকে আমি রাতিন আহমেদ। একজন কবি ও লেখক। ৮ই আগস্ট ২০০২ সালে চট্টগ্রাম শহরে আমার জন্ম। তবে আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি। আমার পিতার নাম জনাব নাছির আহমেদ। ছোট থেকেই তিনি আমায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ও পরিচালনা সম্পর্কে শিক্ষা দিতেন। এবং পরিশেষে আমায় নিয়ে যান মহান "পবিত্র আস্তানায়-ই-বারী"। আর সেখানেই সেই মহান সুন্দর শিক্ষার ছায়াতলে জন্ম হয় আমার লেখালেখির। প্রেম, আত্মশুদ্ধি, মানবতা, নবীপ্রেম, আধ্যাত্মিক অনুসন্ধান এবং স্রষ্টার প্রতি নিবেদনই আমার লেখার প্রধান সুর। আমার লেখার ভাষা সহজ, কিন্তু শব্দচয়নে রয়েছে সুফি ভাবধারার আবহ। ফারসি-উর্দু ঘরানার শব্দ, প্রেমের রূপক এবং আধ্যাত্মিক অনুভবকে সহজ বাংলার সঙ্গে মিলিয়ে নির্মাণের প্রচেষ্টা ।
উল্লেখযোগ্য রচনা :-
কবিতা — “শান-ই-মুহাম্মাদ (সা.)” | “গোলাম-ই-লুৎফা গুলজার বারী” | “মানুষ” | “গোফতার-ই-দীল” | “ইশকনামা-ই-রাতিন” | “মনের কথোপকথন” | “আশেক” | “দশ হরফ” |
সংগীত — “আয় কে যাবি কারবালায়” | “হায় প্রেম বিধাতা” |
গল্প — “পোড়া বাড়ী” | “সন্ধ্যার সায়মন” |
আমার সাথে যুক্ত থাকুন :-
Page :- https://www.facebook.com/ZeroRatin
Instagram :- https://www.instagram.com/zero_ratin
Threads :- https://www.threads.net/@zero_ratin
Website :- https://ahmedworldin.blogspot.com
Youtube :- https://youtube.com/@ahmedworldin
Tiktok :- https://www.tiktok.com/@ahmedworldin



মায়ার বাঁধন ছিঁড়ে সত্যের পথে ফেরা…..🤍