-
“ওহে আশেক”
রাতিন আহমেদওহে আশেক!
করেছো কি তুমি স্মরণ?
সাথের সেই মূল মহাজন,
কয় মুর্শিদ পাক!
থাকো যেথায় রাখিও সেথায়,
কি আসে যায় লোকের কথায়,
এসব না হয় থাক।দেখো আশেক!
জ্বলে আলো বারী-শাহ নগর,
কত আদর প্রেমের সাগর,
আছে এইখানে!
সেই আলো ভক্তের মনে,
জানান সে কবিতা গানে,
শুনে শান্তি লাগে প্রাণে।শুনো আশেক!
রাগ, হিংসা, মোহ মায়া,
ছুঁড়ে ফেলো সকল ছায়া,
করো মৃত্যুবরণ!
জ্ঞান অর্জন নিরবতা পালন,
করো স্মরণ ধরিয়া চরণ,
স্বার্থকও জীবন।ভাবো আশেক!
কেমন করে কিসের তরে?
খোদার সন্তুষ্টি করবে ভরে,
যদি থাকে অজানা!
কিতাব মাঝে লেখা আছে,
আমার অলির হাতের কাছে,
থাকে সঠিক নিশানা।বলো আশেক!
তোমার হৃদয়ে লুকানো সে কথা,
হুজুর লুৎফর শাহ’র প্রেমের নেশা,
বেহুঁশ করেছে আমায়!
এক নজর দিদার দিও, চরণে আশ্রয় দিও,
আমার রাতিন বলে ডাকিও,
এই আর্জি তোমার আস্তানায়।নোট: সুফি কবিতা “ওহে আশেক” হলো মূল “আশেক” কবিতার একটি অংশবিশেষ। এটি মূল কবিতার ভাব, প্রেম ও আধ্যাত্মিক আকুলতার ধারাবাহিক প্রকাশ।
1 Comment

RATIN AHMED
WRITER & POET
"পবিত্র আস্তানায়-ই-বারী" থেকে আমি রাতিন আহমেদ। একজন কবি ও লেখক। ৮ই আগস্ট ২০০২ সালে চট্টগ্রাম শহরে আমার জন্ম। তবে আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি। আমার পিতার নাম জনাব নাছির আহমেদ। ছোট থেকেই তিনি আমায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ও পরিচালনা সম্পর্কে শিক্ষা দিতেন। এবং পরিশেষে আমায় নিয়ে যান মহান "পবিত্র আস্তানায়-ই-বারী"। আর সেখানেই সেই মহান সুন্দর শিক্ষার ছায়াতলে জন্ম হয় আমার লেখালেখির। প্রেম, আত্মশুদ্ধি, মানবতা, নবীপ্রেম, আধ্যাত্মিক অনুসন্ধান এবং স্রষ্টার প্রতি নিবেদনই আমার লেখার প্রধান সুর। আমার লেখার ভাষা সহজ, কিন্তু শব্দচয়নে রয়েছে সুফি ভাবধারার আবহ। ফারসি-উর্দু ঘরানার শব্দ, প্রেমের রূপক এবং আধ্যাত্মিক অনুভবকে সহজ বাংলার সঙ্গে মিলিয়ে নির্মাণের প্রচেষ্টা ।
উল্লেখযোগ্য রচনা :-
কবিতা — “শান-ই-মুহাম্মাদ (সা.)” | “গোলাম-ই-লুৎফা গুলজার বারী” | “মানুষ” | “গোফতার-ই-দীল” | “ইশকনামা-ই-রাতিন” | “মনের কথোপকথন” | “আশেক” | “দশ হরফ” |
সংগীত — “আয় কে যাবি কারবালায়” | “হায় প্রেম বিধাতা” |
গল্প — “পোড়া বাড়ী” | “সন্ধ্যার সায়মন” |
আমার সাথে যুক্ত থাকুন :-
Page :- https://www.facebook.com/ZeroRatin
Instagram :- https://www.instagram.com/zero_ratin
Threads :- https://www.threads.net/@zero_ratin
Website :- https://ahmedworldin.blogspot.com
Youtube :- https://youtube.com/@ahmedworldin
Tiktok :- https://www.tiktok.com/@ahmedworldin


সেই আলো ভক্তের মনে,
জানান সে কবিতা গানে,
শুনে শান্তি লাগে প্রাণে।