Profile Photo

মো: খায়রুল ইসলামOffline

  • ratondlg
  • Profile picture of মো: খায়রুল ইসলাম

    তবুও একা নয়…
    খায়রুল ইসলাম রতন

    পৃথিবী জেগে থাকে,
    নীরব নদীর মত, নিঃশব্দ কুয়াশার নিচে,
    তেমনি কোনো এক একা মানুষ,
    চেয়ে থাকে সময়ের চোখে।
    তার ভিতরে প্রতিবাদের আগুন,
    কিন্তু ঠোঁটে ধ্বনি আসে না।

    শহর ঘুমোয়, পাখিরা পালে ডানা গুটিয়ে,
    চারপাশে কেবল দেয়াল।
    একা মানুষ একদিন ভেবেছিল,
    “আমি-ই বুঝি সব বদলে দেব”
    কিন্তু বাতাস বলে, পাতা জানে,
    একা কখনো ঋতু বদলায় না।

    তবু যদি আসে কেউ?
    চুপিচুপি হাত রাখে হাতে,
    একটা শব্দ ফোটে, আরেকটা বুক ধুকধুক করে,
    তবেই জেগে ওঠে পথ,
    তবেই বৃষ্টি নামে ঘুমন্ত মাঠে।

    মানুষ একা নয়।
    যদি তার স্বপ্নে কেউ এসে পাশে দাঁড়ায়,
    যদি অনেক নীরব কণ্ঠ একসাথে বলে ওঠে,
    “না” আর নয়, এবার বদল চাই।

    4
    1 Comment
    • বড় কোনো পরিবর্তনের জন্য আগে মানুষের সাথে মানুষের হৃদয়ের সংযোগ বা ‘স্বপ্ন ভাগ করে নেওয়া’ জরুরি………………যথার্থ বলেছেন

Skip to toolbar