-
জীবনের এক একটা মোড় এক একটা গল্প শোনায় আর সময় তার চিত্র আঁকে….আজকের ক্ষাণিকটা চেনা শহর একটা সময় অনেক দূরের ছিলো অথচ আজ দেখো কেমন সন্ধি করেছি।প্রথম যখন আসি এই কোলাহলের ভিড়ে খুব ভয় করছিলো,,যদি কাছে মানুষগুলো ভুলে যায় কিংবা শহরটা কাছের হলেও যদি কোনো কাছের মানুষ না হয়!!!!আমরা মানুষের প্রিয় হতে বড্ড ভালোবাসি যার প্রয়োজনীয়তা সত্যিই নেই।তবে আমি আর ব্যতিক্রম হলাম কই!! কিন্তু সময় বড্ড অদ্ভুতরস!!কাছের মানুষগুলো ছেড়ে যায়নি,কাছের বলেই হয়তো যেতে পারেনি।তবে চেনা জানা মানুষগুলো আগের মতই আছে বলা চলে না।কিন্তু কয়েকটা মানুষ থাকে!কয়েকটা মানুষ আছে!
এই শহরটা একটা সময় একটা মানুষের স্বীকারপত্র লিখেছিল আবার স্থির দুটো চোখ কারো প্রস্থান দেখেছিলো, সময় ফুরাতেই একটা গল্পও শেষ করে দিয়েছিলো….ঐ যে সেদিন অনেকটা পথ পার করে নিজের সময়গুলো ভেলায় ভাসাতে ছুটে আসা একটা অপ্রিয় মানুষকে দেখেছিলাম,হয়তো ঐ সময়ভর সেও একটা গল্প…সান্ধ্য আলো আর ল্যাম্পপোস্টের গল্প!যেখানে রিকশার ধীরগতিও তার কাছে বড্ড চঞ্চল……
সকাল বেলায় ঘিরে থাকা মানুষগুলো আস্তে আস্তে কমতে থাকে,হয়তো তাদের সময় ঐটুকুই..
আবার দুপুরের প্রচন্ড রোদেও কিছু মানুষ পাশাপাশি হাঁটতে পারে কিংবা বাসের নষ্ট ফ্যানটার নিচেও অনায়াসে গল্প জুরে.. ঐ যে কয়েকটা মানুষ থাকে!!কয়েকটা মানুষ আছে!!
বিকেলের রাস্তার পাশের প্রিয় চা স্টলের চায়ের সঙ্গী কেন জানি ঐ মানুষটাই হতে পারে!!হয়তো সময়টা তখন তা জন্যই তোলা থাকে…
শতশত ভালো না লাগার সময়গুলো কিছু মানুষ ভরিয়ে দিতে পারে শুধু সময়গুলো ভিন্ন ঘড়ির কাটা খোঁজে….
ঐ যে কয়েকটা মানুষ থাকে!কয়েকটা মানুষ আছে………1 Comment
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
sanjida akter jim
@sanjidajim
Halima-Moly
@halima-moly
Neel tripura
@neel
Foyzur Khan
@foyzur-khan
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo


একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে।
অনেকদিন পর এলেন লেখকপ্রিয়, আরো গল্প হোক! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!