-
কবিতা
আঁধার যেন আসছে তেড়েছোট বেলায় পড়েছিলাম,
অ তে অজগর ঐ আসছে তেড়ে।
সেই তেড়ে আসার ভয়ে ভীত আমি পালিয়ে যাইনি ঠিকই,
তবে তেড়ে আসার ভয়টা মন থেকে উপলব্ধি করেছি।সময়ের সাথে সাথে আজগরের তেড়ে আসা দৃষ্টিগোচর না হলেও,
সমাজ সংসারের নানা বিপদের তেড়ে আসা দেখেছি।
কখনো কখনো এই তেড়ে আসার স্বাধও নিয়েছি,
পাশের বাড়ীর শিকারি কুকুর,রাস্তার বদ্ধ উম্মাদ থেকে।আজ আমি অন্য এক তেড়ে আসা আঁধারের ভয়ে ভীত।
এ আঁধার ধর্মান্ধতার।
এ আঁধার কুপমুন্ডকতার।
এ আঁধার অজ্ঞানতার।সময়ের হাত ধরে আমরা এগিয়ে গেছি অনেক দূর।
থেমে থাকেনি পৃথিবীও।
জ্ঞানে বিজ্ঞানে এগিয়েছে দূর হতে দূর।
চন্দ্র,মঙ্গল,বৃহষ্পতি ছাড়িয়ে সূর্যের কাছাকাছি।আবিষ্কার আমাদের নিয়ে গেছে সূদূরে।
এখন বিশ্ব আমাদের হাতের মুঠোয়।
এখন দূর প্রবাসে থেকেও আমরা থাকি কত কাছাকাছি।
ঠিক যেন চোখের সামনে বসে থাকা।সভ্যতার এ আলোয় যখন বিশ্ব ক্রমশঃ এগুচ্ছে প্রগতির দিকে,
ঠিক তখনি আমরা,এই বাংলার মানুষরা প্রতিনিয়ত হচ্ছি প্রগতিবিরুদ্ধ।
ডুবে যাচ্ছি ধর্মান্ধতা আর কূপমন্ডুকতা র আঁধারে।
হারিয়ে যাচ্ছ মানবিকতার শেকড় থেকে।যখন পৃথিবীর দেশে দেশে মানুষ জেগে উঠছে প্রগতির আলোর মিছিলে,
ঐক্যবদ্ধ হচ্ছে ভাঙ্গতে সকল অনিয়ম,শৃঙ্খল।
তখন আমরা মেতে আছি পোশাকে।
আমরা ছুটছি স্বর্গের পথের সন্ধানে।“কোথায় স্বর্গ,কোথায় নরক,কে বলে তা বহুদূর।
মানুষের মাঝে স্বর্গ নরক,মানুষেতে শূরাসুর।”
কবির এমন বাণী ভুলে আমরা ছুটছি স্বর্গের সন্ধানে,
এক আলোহীন অনিশ্চিত গন্তব্যে।“শোণ হে মানুষ ভাই,
সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই।”
কবির এমন মহান বাণী ভুলে,
আমরা এখন মানুষে মানুষে গড়ে তুলছি ধর্মের দেয়াল।মানুষের পরিচয় ভুলে আমরা এখন পরিচিত হতে দৌড়াচ্ছি ধর্ম নিয়ে।
মুসলমান হচ্ছি,হিন্দু হচ্ছি,বৌদ্ধ হচ্ছি,হচ্ছি খৃষ্টান।
প্রমাণ করতে উম্মাদূ হচ্ছি ক্ষমতার দম্ভে।
আধিপত্য বিস্তারে মরিয়া হচ্ছি ধর্মের পরিচয়ে।আমাদের এই ধর্ম ধর্ম খেলায়,
হারিয়ে যাচ্ছে মানবতা,মানবিকতা।
ভর করছে ধর্মান্ধতা আর কূপমন্ডুকতা র অমোঘ আঁধার।
আমরা হাঁসছি ধর্ম জয়ের আনন্দে।আজ তাই মনে হচ্ছে,
অদ্ভুত আঁধার যেন আসছে তেড়ে।
অজগরের মত মন্থর গতিতে।
আমাদের প্রগতি,মানবতা,মানবিকতাকে ঘ্রাস করতে।অদৃশ্য এ আঁধারের ভয়ে আমি ভীত সন্ত্রস্ত।
এ আঁধার আমাদের নিয়ে যাবে এক ধর্মান্ধ আর কীপমুন্ডকতার জগতে।
বিজয়ী হবে ধর্ম আর পঙ্কিলতা।
পরাজিত হবে প্রগতি,মানবতা,মানবিকতা।সর্বোপরি পরাজিত হবো আমরা।
তেড়ে আসা আঁধারে হারিয়ে যাবে আমাদের সমাজ সংস্কৃতি,
আমাদের ইতিহাস,ঐতিহ্য।
হারিয়ে যাবে আলো,প্রগতির উজ্জ্বল আলো।
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
রায়হান
@arm302099
Abcde gh.
@abcdegh
জিকরুল ইসলাম
@zikrul
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
ফরহাদ আহমেদ
@forhad2004
abrar
@abrar
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali


আমাদের এই ধর্ম ধর্ম খেলায়,
হারিয়ে যাচ্ছে মানবতা,মানবিকতা।
ভর করছে ধর্মান্ধতা আর কূপমন্ডুকতা র অমোঘ আঁধার।
আমরা হাঁসছি ধর্ম জয়ের আনন্দে।
আজ তাই মনে হচ্ছে,
অদ্ভুত আঁধার যেন আসছে তেড়ে।
অজগরের মত মন্থর গতিতে।
আমাদের প্রগতি,মানবতা,মানবিকতাকে ঘ্রাস করতে।- অনবদ্য। আপনি নিয়মিত লিখবেন। কিছু-কিছু জায়গায় বানানের দিকে একটু দৃষ্টি দিতে হবে।