Profile Photo

Romana Rohomoti ShraboniOffline

  • romanarohomotishraboni
  • Profile picture of Romana Rohomoti Shraboni

    Romana Rohomoti Shraboni

    2 weeks, 4 days ago

    ভালোবাসা মানে
    শ্রাবনী

    ভালোবাসা মানে মায়ের শাসন
    আটা মাখা হাতে মার
    ভালোবাসা মানে বাবার বকুনি
    গাল ফুলে মুখ ভার।
    ভালোবাসা মানে আদরে শাসনে
    উষ্ণ মায়ের কোল
    ভালোবাসা মানে বাবার কাঁধে
    কচি মুখে আধো বোল।
    ভালোবাসা মানে ভাইয়েতে বোনেতে
    হুটোপুটি মারামারি-
    লজেন্স বিস্কুট ভাগাভাগি শেষে
    আঙুলে আঙুলে আড়ি।
    ভালোবাসা মানে ছোট ছোট হাতে
    রং পেন্সিলে আঁকা
    ভালোবাসা মানে পরিবার মিলে
    আলু-ভাতে সুখে থাকা।
    ভালোবাসা মানে ঈদের জামা
    জরিয়ে রাতের ঘুম
    ভালোবাসা মানে ছেলেবেলার সেই
    লুকোচুরি খেলার ধুম
    ভালোবাসা মানে পেন্সিলে আঁকা
    কলস, ছাতা আর মই
    ভালোবাসা মানে বইয়ের পাতায়
    “কাজলা দিদি কই?”
    ভালোবাসা মানে টিফিনের ফাঁকে
    শেষ বেঞ্চে গাওয়া গান
    ভালোবাসা মানে বোর্ডে লেখা
    সমীকরণের মান।
    ভালোবাসা মানে হঠাৎ বুঝে ওঠা
    বড় হয়ে গেছি বেশ
    ভালোবাসা মানে ফেলে আসা সেই
    মমতাদির কালো কেশ।
    ভালোবাসা মানে আরো বড় হওয়া
    সুভা থেকে কল্যাণী
    ভালোবাসা মানে বিদ্রোহী কবিতা
    নজরুলের তেজী বাণী।
    ভালোবাসা মানে বড় হয়ে যাওয়া
    শৈশব ফেলে আসা
    ভালোবাসা মানে ‘মা বাবার চোখে
    দেখেছিলাম আলো-আশা’।

    5
    6 Comments
Skip to toolbar