-
যা কিছু উপেক্ষিত :
বাতাসের শব্দ শুনেছো কখনো?
কেমন শান্ত,শীতল মন ছুয়ে যাওয়া শব্দ।
এমন শব্দ বহুদিন, বহুকাল শোনা হয়না…
মনের এ অতৃপ্তি নিয়ে বলতে হয়-
(ইট-পাথরের খাঁচায় বন্দি আজব এ এক রেশ, হারিয়ে গেছে বনের পথে ঝিরঝিরে সেই দেশ। সেখানে বাতাস কথা কয় কানে চুপিচুপি এসে, দুঃখগুলো উড়াল দেয় ওই মেঘেদের দেশে ভেসে।)খুব ভোরে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হেটেছো কখনো?
এ যেন জগতের এক নিশ্চুপ প্রার্থনা..
যেখানে হৃদয়ের সমস্ত অস্থিরতা শান্ত হয়ে মিশে যায় ঘাসের ডগায় জমে থাকা মুক্তোর মতো শিশিরবিন্দুতে….
কবিদের মতো বলতে ইচ্ছে হয়-
(পায়ের তলায় শীতল পরশ, নীল আকাশের কোল
সব অস্থিরতা মিটিয়ে দেয় এক অদ্ভুত হিল্লোল)
তুমি কি কখনো চাঁদমালা দেখেছো?
কি নিশ্পাপ চাহনিতে ভাসতে থাকে ওই বদ্ধ জলাশয়ে..
শুভ্র, কোমল এই চাঁদের টুকরো পড়ে থাকে দৃষ্টির অগোচরে…দেখেছো কি কভু তুমি ছোট্ট ফুলঝুরি?
কেউ করেনা খেয়াল তাকে,তবে বিহঙ্গের পরী।
Friends
Kanej-Roksana
@kanej-roksana
Drako Shajib
@drako
রবিউল আলম মাজেদ
@majed1997
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
অভিমানী মন
@ovimanimon
