-
নিষ্কন্টক এক খন্ড ঘুম চাই,
বাস্তবিক প্রেতহীন একটুকরো স্বপ্ন,
নিদাবী আর অধিকারহীন একটা রাত,
কর্মহীন ব্যস্ততার অবসান,অথবা কর্মযজ্ঞে বিধ্বস্ত একটা শরীর,
কোনটাই হবে না পাওয়া,
নির্ঘুম রাত্রি কেটে যাবে দুঃস্বপ্নের আতংকে,
দিনগুলো কাটবে মিথ্যা সুখ স্মৃতির অহেতুক বারংবার আস্ফালনে,
দেনার হিসাব মেলাতে মেলাতে সন্ধ্যা গড়িয়ে আবার রাত,
জোসনা বা অমাবস্যা,সুর্যোদয় বা সুর্যাস্ত কোন কিছুই আর প্রভাবক নয়,
ভোঁতা অনুভূতি আবার দাড়াবার দেয়না বিশ্বাস,
আমি ফিনিক্স নই,
তবুও বেঁচে থাকতে হয়,দাড়াতে হয় পরের প্রজন্মের স্বার্থে।3 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
নোমান খালভী
@nomankhalovi
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Drako Shajib
@drako
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
অসীম রহমান
@ashim_rahman
Anik Uddin
@anik123uddin
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com



খুব ভালো লিখেন আপনি। আরো নিয়মিত লিখা পাবো আশা করি।