-
সকাল দৌড়ে গোধূলির পিছে,
গোধূলি গোছায় পাঠ সন্ধার পায়ে,
আঁধার ভেঙে কভু চাঁদ হাসে মিষ্টি করে,
কভু নিজেরে হারায় আঁধারের গায়ে।
মানব জাতি তলিয়ে যায় ঘুমের দেশে,
কেউ আবার ছুটে জীবিকার খোঁজে,
কেউ পেয়ে তৃপ্ত হয় কেউ ফেরে খালি হাতে,
ভ্রুক্ষেপ নেই তবু দিবা-রাতের কোন চলনে।
তুমি আমি আমরা আছি যদিও কোনমতে,
সময়টা ঠিক চলে একে একে সমান্তরালে,
আকাশ কি কভু নামে জমিনের মাঝে,
জমিনও ঠায় শুয়ে আছে জনম জনম ধরে।
জেগে থাকে ক্ষেপা মন অজানা শঙ্কাতে,
বুঝেনা অবুঝের বেলা যায় বয়ে বয়ে,
কে এলো কে গেলো ভেবে সব সাঙ্গ করে,
সকাল আর সন্ধারূপ দেখেনা চোখ মেলে।রুবা//
5 Comments-
“তুমি আমি আমরা আছি যদিও কোনমতে,
সময়টা ঠিক চলে একে একে সমান্তরালে,
আকাশ কি কভু নামে জমিনের মাঝে,
জমিনও ঠায় শুয়ে আছে জনম জনম ধরে।” অনবদ্য সংমিশ্রণ! অনেক সুন্দর বিষয়ভিত্তিক একটি লেখা অনেক দিনপর লেখকমঞ্চে পড়লাম- অনেক অনেক শুভকামনা রইলো প্রিয়।
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Bishal Dey ( Niloy )
@bishal
পি.কে. সরকার
@pksarker



জটিল ভাবনায় নির্মিত