Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    3 years, 4 months ago

    শ্রেণীকরণ আর শ্রেণীর সাথে শ্রেণীর বিকিরণ,
    ভেবে কি হবে বলো! ভুলে ভুলে শ্রেণীর ও ব্যাপ্তি হলো।তবু হলোনা এ শ্রেণীর ভেদাভেদ আর বিবেকের সাথে আত্মার যুদ্ধের অবসান।
    অসৎ আরও অসত্য বানালো লোকে তাতে হুমরি খেলো, চোখের সামনে সত্য আজও অধরা রয়ে গেলো।হাসির আড়ালে কেউ দুঃখ আবার কেউ বিরক্তি লুকালো।
    ধমকে কেউ ভালোবাসা আবার কেউ প্রেম জাগালো।কেউ ভান করে ভালো থাকার কারও গল্পে কেবল দুঃখ।
    আসলে জীবনের গল্পগুলো কেবল রহস্য যদিও তা খোলা কাব্য।
    কেউ বলে ভাগ্য কপালে কেউ ভাবে হস্তরেখায়, কেউ আবার উপদেশ দেয় সুযোগ আছে ভাগ্য বদলাবার।
    মেঘের গুড়গুড়ে কেউ ভাবে বৃষ্টি কেউ ঝড়ের ভয়ে দৌড়ায়।
    আসলে জীবনটা মানবকে কেবল ভাবায় আর ভাবায়
    আজন্ম কাল।

    রুবা//

    2
    2 Comments
Skip to toolbar