Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 5 years, 1 month ago

    বটবৃক্ষ——
    লেখা:— “রুবা”

    বটবৃক্ষ নাকি গাছেদের নিদর্শন —
    খরা রোদে পথিক তার ছায়ায় করে অবগাহন।
    যতোসব বড়ো বড়ো উপমা তারই জন্য,
    অন্যসব উক্তি তার জন্য খুব সামান্য।

    কিন্তু ছোট্ট স্বর্ণলতা তাকে পায়ে মাড়ায়—
    বটবৃক্ষ তার বিস্তারে সদা হয় অসহায় —
    সবুজ পাতারা হারায় স্বর্ণলতার তলে,
    হলুদ আভা ধিরে ধিরে সবুজকে গ্রাস করে।

    হাজার বছরের পাওয়া গর্বের পদবী —
    লজ্জায় মাথা নুয়ে পরে যায় যেনো সবি।
    করতে নাই অহংকার হয় যদি কেউ সামান্য,
    ক্ষুদ্র ক্ষমতা ও হয় ঝুঁকি কভু জীবনের জন্য।

    ছিঁড়ে নেয় যদি কেউ লতাকে বেখেয়ালে —
    বটের পাতা ও সাথে পরে ঝরে ঝরে —
    পরগাছা হয়েও লতা বটের রাজ্য কাড়ে—
    কিছুই না করতে পেরে বট হার মানে তার সামনে—

    ধূলো জমা বটের পাতা হারিয়ে যায় আড়ালে —
    বটও আজ আটকে যায় লতার বেড়াজালে —
    বটের বুক চিড়ে লতা পাতাকে ভেদ করে—
    নতুন পাতা জন্মালে ও লতা তাই মুচকি হাসে।

    তবু পাতা বটের জন্য আজীবন জন্মে—
    লতার জীবন বাঁচিয়ে যায় জন্ম জন্মান্তরে—
    বট অসহায় হয়ে ছায়া দিয়ে যায় –
    বাড়ন্ত লতার মাঝেই শেষে নিজেকে হারায়।।

    8
    4 Comments
Skip to toolbar