Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 5 years ago

    “কালো মেঘের গর্জন”

    বাংলার শান্ত সবুজের মায়ায়,
    অশান্তির কালো মেঘ আসছে ধেয়ে।
    আমাদের দামাল ছেলেদের কাঁধ বেয়ে,
    আসছে ওদের মানুষের বিবেক দাহ করে!

    এই তো সেদিন মিলেমিশে ছিলাম সকলে!
    আজ এই ঘূর্ণিঝড় তবে কিসের তরে?
    শুনেনা কেউ ‌অসহায়ের ক্রন্দন ধ্বনি,
    ধর্মকে উপহাস করে হচ্ছে দলাদলি।

    আঠারো কোটি জনগনের গণনায়,
    বলতো কোন ধর্মের লোক বাদ পরে যায়?
    তবে এতো হিংসা ধরো কোন আবেগে?
    বাংলার শান্তি কাড়ছো কেন ধরাতলে?

    যদি জাতীয়তা বাংলাদেশী লিখ তুমি,
    ভুলে যাও সংখ্যা গুরু সংখ্যা লঘুর ধ্বনি।
    পৃথিবীর সবখানে যদি নিরাপত্তা চাও,
    রাগ মাটি করে সবে সাম্যের গান গাও।

    অতীতে গিয়ে চলো শিখে আসি,
    বিপদে আনন্দে সবাই ছিলাম পাশাপাশি।
    ছিলোনা ছাত্র শিক্ষকে ধর্মের বাড়াবাড়ি,
    আমরা মানুষ চলো মনে সে আদর্শ ধরি।

    “রুবা”

    9
    7 Comments
Skip to toolbar