Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 5 years ago

    “নারীর ভজন”

    সরলা নারী মন,
    একগুচ্ছ চুড়িতেই খুশির কাঁপন।
    পেলে বেনারশী আর কাতান,
    শুরু হয় উৎসব মনে তার।
    সারাদিনের পরিশ্রমের দহন,
    ভুলে যায় পেলে ছোট্ট চুম্বন।
    যদিও না হয় সুখের ঘর,
    সকলের আড়ালে করে তা দাফন।
    পেলে কভু বড়ো আঘাত,
    বুঝেনা কেউ হৃদয় নিংরানো প্রতিবাদ।
    পিছে লোকে কিছু বলার সঞ্চার,
    বন্ধ করে সকল অন্যায় সৎকার।
    শতো কালো নিরব ঘটন,
    সবি নারীর চুপ কথন।
    করে শতো অপমান হজম,
    নারী কখনো পতঙ্গ কেবল।
    নারীও করে কিছু স্বপ্ন লালন,
    সবার হাসিতে হারায় সে স্বপন।
    তার সম্মান বৃক্ষের যতন,
    করে আজ সকল বিবেক গণ।
    মিলেমিশে নারী-পুরুষ সকল,
    গড়ে বিশাল স্বপ্নের সমতল।

    “রুবা”

    6
    5 Comments
Skip to toolbar