Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 5 years ago

    “সুখ বসন্ত”
    রুবা

    বেলা বয়ে যায় গোধূলীর ছায়ায়,
    সবুজ হারায় আঁধারের মায়ায়।
    ছুটে চলে রাখাল দূরের কোন গায়,
    দল বেঁধে পাখি নীড়ে ফিরে যায়।
    ক্লান্ত পথিক মন ফিরে ঠিকানায়,
    নিঃশেষ হয় চলা কিছু অপূর্ণতায়।
    হারানো বেলাগুলো পিছু ডেকে যায়,
    মনের সে গভীর ক্ষত কেবল ভাবায়!
    সুখের প্রলেপ খুলে বেদনা হাত বাড়ায়,
    মোচড়ানো দুঃখ আবাস গড়ে যায়।
    সেই নানা রঙিন দিনে মন চলে যায়,
    গোধূলী যেনো মলিন সোনালী কায়ায়।
    সবুজ-শ্যামল গ্রামটি আপন গরিমা হারায়,
    পুরোনো সে পথে রাখাল ধায় না আর।
    তবু এলোমেলো সুখ ঝাপটা লাগে তার গায়,
    ঝরে পরা পাতার ক্ষতে নতুন কুঁড়ি জন্মায়।
    তাই বুঝি ঝিঁঝিঁ পোকা সুখ গীতি গায়,
    আসবে সুখ বসন্ত হোকনা তা অবেলায়।

    8
    9 Comments
Skip to toolbar