Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 8 months ago

    নিজের খুঁজে”
    লেখাঃ– রুবা”
    তারিখঃ-১০/০৭/২১

    যখন তোমার নিঃশ্বাসগুলো,
    দীর্ঘশ্বাস হয়ে যায়!
    তখন বেঁচে থাকার অনুভূতি
    কেবল মৃত্যুর প্রতিধ্বনি।
    নিজেকে যদি নিজের কাছে,
    অপরিচিত মনে হয়।
    তখন তুমি কেবল,
    কিছু দায়িত্বের আসামি।
    যদি তুমি অপরকে সুখী দেখে,
    ভাবলেশহীন হয়ে যাও!
    তাহলে মরে গেছে ,
    তোমার সকল প্রিয় অনুভূতি।
    পথের সবখানে যদি ,
    চলার সঙ্গী খুঁজো!
    তবে তুমি নিজের অস্তিত্বকে
    অস্বীকার করছো।
    সকাল সন্ধায় উঁকি দেওয়া ,
    স্মৃতিতে যদি পরে থাকো!
    তবে নতুন দিনেও তুমি,
    পুরোনোতেই পরে আছো।
    প্রেম পরেছিলে যদি বলো ,
    তবে প্রেমে পরোনি আজও!
    প্রেম হলো একমাত্র,
    যা বর্তমান সর্বত্র।
    তবে প্রেম পূর্ণতা আর অপূর্ণতার,
    মাপকাঠি হতে পারে।
    ইতিহাস পড়েছো হয়তো,
    তা সত্যের প্রবন্ধ।
    ইতিহাসের কোন চরিত্র,
    তোমার হতে পারে ভাবো!
    যুগে যুগে মানবতার জয় হবে ,
    এটাই সৌন্দর্য!
    তাই আজ আর কাল নয়,
    আজীবন সত্যকে লালন করো।
    নিজেকে পাবে আনন্দের সরোবরে,
    যেখানে পৃথিবীটা শান্ত।

    সমাপ্ত //

    8
    5 Comments
Skip to toolbar