Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 8 months ago

    “ছুটি”
    রুবা”

    পেরেশানির হট্টগোলের নেই কোন ছুটি,
    ঘরে ঘরে অভাবের দাবানলের নেই মুক্তি।
    যেথা ছিলো রাজা সেথায় মিসকিন গোষ্ঠী,
    কেড়েছে সিংহাসন কিছু ‌অপারগতার দৃষ্টি।
    দিকে দিকে জনমতে হয় অরাজকতা সৃষ্টি,
    এদিকে পাহাড় বায় নিত্য আহারের কেমিস্ট্রি।
    খেতে খেতে সকলের আলাপনে হয়না তৃপ্তি,
    কাল কি হবে ভেবে মুখ চায় বোবা সব দৃষ্টি।
    খিদেরা করবে হয়তো মরে যাওয়ার আর্জি,
    দামগুলো বেড়ে গিয়ে হচ্ছে কেবল অনাসৃষ্টি।
    বড়ো বড়ো জনেরা ভাবছে তাতে আমার কি!
    দিন-মজুরেরা মরুক সবে আমি ভালো আছি।
    রাস্তায় যদি না মেলে কোন দিন-মজুর কুলি!
    এতো দামি সাজপোষাকের যতন হবে কি?
    দিন শেষে মোদের ভাবনাগুলোর নেই ছুটি,
    বুঝেনা অবুঝ সকলে মোরা একই রবি-শশী।
    চলো তবে এক হয়ে সবে রাস্তায় নামি,
    এলোমেলো জীবন গোছাতে হাতে হাত রাখি।
    হলেতো হতেও পারে স্বস্তির একটা ছুটি,
    যেথায় কোকিল গাইবে আবার সুর তুলে মিষ্টি।

    11
    10 Comments
Skip to toolbar