-
রাত যখন গভীর হতে থাকে, আমি মৃত্যুকে অনুভব করি।যা খুব স্বাভাবিক কিন্তু আমরা পালাতে চাই তার থেকে প্রতিনিয়ত।কি অদ্ভুত ভয়ঙ্কর গা ছমছমে অনুভূতি!আমার আপনজনেরা সবাই ঘুমাচ্ছে এখন।কেউ নাক ডেকে, কেউ উপুর হয়ে কেউবা পাশের জনকে জড়িয়ে।আমি ওদের দেখি প্রায়ই ।ঘুমন্ত মানুষের একটা বৈশিষ্ট্য আছে, তারা ও পৃথিবীতে নেই এখন ।যেমনি করে মরে গেলে মানুষ কিছুই বলতে পারেনা কি ঘটছে, তেমনি ওরাও বলতে পারবেনা আমি ওদের দেখছি খুব কাছে থেকে।
কিন্তু ওরা যখন জেগে থাকে তখনও ওরা জানেনা আমি কি ভাবি! আর কি আমাকে তাড়িয়ে বেড়ায় সারাক্ষণ! ওরা আমারই কিন্তু আমি ভেতরের ঘরে বন্দী, যেখানে সকলের প্রবেশ নিষিদ্ধ।শুধু ওরা নয়, এ সমাজের প্রতিটা ধরাবাঁধা নিয়মের সেখানে প্রবেশ নিষেধ।তবুও আমি এ নিয়ম ভেঙে বেরুতে পারিনা তাই মুক্তি মেলেনা আমার সেই ক্ষত-বিক্ষত আত্মার।কারো অট্টহাসি আর দয়ার হাত কোনটাই চাইনা আমি। সারাদিন হৈ চৈ এ মাতি আমিও, আর নিস্তব্ধ রজনী রেখেছি বেঁচে থেকেও নিজের মৃত অস্তিত্ব স্পর্শ করার জন্য।আমি সমালোচনার অধিকার দিতে চাইনা আবার আলোচিত হতে ও চাইনা।প্রতিদিন একা একা বাঁচতে চাই কিন্তু মুখোশ পরিহিত কারো অবয়বের সান্নিধ্যে নয়।
সকল আপনজনের সুখে জলাঞ্জলী দেই নিজের সব ভাবনার গল্প, আর মনে মনে বলি এই তো আর হয়তো কিছুদিন!“রুবা”
9 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Bishal Dey ( Niloy )
@bishal
পি.কে. সরকার
@pksarker


রাতের ভাবনাগুলো দিনের ভাবনাগুলো থেকে আলাদা। রাত যত গভীর হয় ভাবনাগুলো আমাদের জীবনের তত গভীরে নিয়ে। শুভেচ্ছা নেবেন।